• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটের আলমপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জন গ্রেফতার! বুড়িচং প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ  ফুটবল টুর্নামেন্ট  অনুষ্ঠিত তেজগাঁও শিল্পাঞ্চলে অবৈধ পার্কিংয়ে সড়ক দখল, তীব্র যানজটে নাকাল জনজীবন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে চালু হলো সাপ্তাহিক গরু-ছাগলের হাট “সিলেটের দক্ষিণ সুরমায় জুয়ার সাম্রাজ্যের নিয়ন্ত্রক কাসেম রাজা” তানোরে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে এমপি মুজিবুর রহমানের মতবিনিময় সভা বুড়িচংয়ের হরিনধরায় গোমতী নদী ও জৈন্তার খাল পরিদর্শন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন বাসির আস্থার নাম মানবিক ইসরাফিল সাভার ডিবির বিশেষ অভিযানে ১ জন পেশাদার ছিনতাইকারী দলের সদস্য গ্রেফতার বুড়িচংয়ের নিমসারে গড়ে উঠছে আধুনিক সবজি সংরক্ষণাগার: কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ—মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

নওগাঁও সীমান্তে ৩ দিন পর বাংলাদেশী রাখালের লাশ ফেরত দিল বিএসএফ

Reporter Name / ২০৪ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

মোঃ ইলিয়াছ খান

বিশেষ প্রতিনিধি:

 

বাংলাদেশি যুবক ইব্রাহীম (৩৫) কে গুলি করে হত্যার তিনদিন পর শনিবার রাত ৮টায় লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আইনি প্রক্রিয়া শেষে পোরশা সীমান্তের ২৩২ পিলার এলাকার কাতলামারী নামক স্থানে দু’পক্ষের পতাকা বৈঠকের মাধ্যমে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়।

এ সময় পুলিশ, বিজিবি ও বিএসএফ কর্মকর্তা, নিহতের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, সাপাহার উপজেলার রোদগ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে ইব্রাহীম বুধবার রাতে নিতপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। পরদিন সকালে সীমান্তে ২২৯ মেইন পিলারে কাছে ভারতের অভ্যন্তরে লাশ দেখতে পান স্থানীয়রা। পরে দুপুরে বিএসএফ সদস্যরা লাশ নিয়ে যায়।

এ ঘটনায় বিজিবি-বিএসএফ এর মধ্যে কথা হলেও বিএসএফ সদস্যরা লাশ নিয়ে যাওয়ার কথা অস্বীকার করেন। এর একদিন পরে বিএসএফ সদস্যরা এর সত্যতা স্বীকার করেন এবং তিনপর লাশ ফেরত দেন।

বিষয়টি ১৬বিজিবি নিতপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd