• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাদককে ছেড়ে চল সবাই খেলার মাঠে”এই স্লোগানকে সামনে রেখে পীরবাড়ীর যুবসমাজে ফুটবল উপহার দিলেন মো. সাইফুর রহমান দুলাল ভাণ্ডারিয়ায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে বেতন-বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর সিলেটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মহাসমাবেশ ও র‍্যালি রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক কুড়িগ্রামে জেলা পর্যায়ে ‘সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা-২০২৫’ পেল আল কাওছার মেরিট মাদরাসা নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার করে দৃষ্টান্ত স্থাপন করলেন সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আশরাফুল ইসলাম ইসরাইল বল্লভপুর ভাসানী বাজারে যুব সমাজের উদ্যোগে কমিউনিটি পুলিশিংয়ের আলোচনা সভা আশুলিয়ায় আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: প্রতিপক্ষের হামলায় ১০ লাখ টাকার ক্ষতিসাধনের অভিযোগ পশ্চিম কুটিনাওডাঙ্গা মাকরুটারি জামে মসজিদে টাইলস কেনার জন্য দশ হাজার টাকা আর্থিক অনুদান দিলেন(হাজী সোহেল)

থমথমে অবস্থা বিরাজ করছে গোপালগঞ্জে, কারফিউ চলছে

Reporter Name / ২৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

মোঃ ইলিয়াছ খান

বিশেষ প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভাকে কেন্দ্র করে বুধবার দিনভর সংঘর্ষ আর প্রাণহানির ঘটনায় গোপালগঞ্জে থমথমে অবস্থা বিরাজ করছে। চলছে প্রশাসনের ডাকা ২২ ঘণ্টার কারফিউ।
বুধবার (১৬ জুলাই) এ জেলায় এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ আর ধাওয়া-পাল্টা ধাওয়া ঘিরে রাতভর উত্তেজনার পর সকালে দেখা গেছে জেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬ পর্যন্ত কারফিউ, কারফিউয়ের কারণে সকাল থেকে বন্ধ বেশিরভাগ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান।

 

সরেজমিন দেখা গেছে, আতঙ্কিত সাধারণ মানুষ জরুরি কাজ ছাড়া বাইরে বের হননি। রাস্তায় বেরিয়েছেন দিনমজুর আর খেটে খাওয়া মানুষ। মাইকিং করে জনগণকে বাইরে না আসার ঘোষণা দিচ্ছে জেলা প্রশাসন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে দেড় হাজারের বেশি পুলিশ সদস্য। সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে ৪ প্লাটুন বিজিবি। আছে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরাও।

এদিকে, যৌথ বাহিনীর অভিযানে ১৪ জন গ্রেফতার করতে সক্ষম হয়েছে, গোপালগঞ্জ সদর থানার ওসি মীর সাজেদুল রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন, গ্রেফতারকৃতদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd