• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চার লেন সড়কের কাজের উদ্বোধন ‎মোংলা পশুর নদীতে কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবি প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়ার পাশে দাঁড়ালেন হাসনাবাদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাইদুল ইসলাম মাদককে ছেড়ে চল সবাই খেলার মাঠে”এই স্লোগানকে সামনে রেখে পীরবাড়ীর যুবসমাজে ফুটবল উপহার দিলেন মো. সাইফুর রহমান দুলাল ভাণ্ডারিয়ায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে বেতন-বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর সিলেটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মহাসমাবেশ ও র‍্যালি রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক কুড়িগ্রামে জেলা পর্যায়ে ‘সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা-২০২৫’ পেল আল কাওছার মেরিট মাদরাসা

কুড়িগ্রামে জেলা পর্যায়ে ‘সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা-২০২৫’ পেল আল কাওছার মেরিট মাদরাসা

Reporter Name / ৫৪ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান ও ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ কুড়িগ্রাম জেলা পর্যায়ে ‘সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা-২০২৫’ অর্জন করেছে নাগেশ্বরী কলেজ মোড়ে অবস্থিত আল কাওছার মেরিট মাদরাসা।

আজ সোমবার (২৬ অক্টোবর ২০২৬) কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক সমাদৃত সম্মাননা অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে মাদরাসা কর্তৃপক্ষের হাতে এ স্বীকৃতি তুলে দেওয়া হয়। স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘ফাইট আনটিল লাইট’ (FUL), কুড়িগ্রাম এ অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা শিক্ষা অফিসার জনাব শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ অর্জনের মধ্য দিয়ে আল কাওছার মেরিট মাদরাসার সুনাম ও পরিচিতি আরও বৃদ্ধি পাবে। একই সাথে এ স্বীকৃতি প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালনা পর্ষদসহ সংশ্লিষ্ট সবার জন্য সামনে এগিয়ে যাওয়ার এক নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে জেলার অন্যান্য কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd