• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ওসমানী মেডিকেলে দালাল চক্রের ৪ সদস্যকে কারাদণ্ড তানোরে পৈত্রিক জমি দখলচেষ্টার অভিযোগ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা ঢাকা সিএমএম আদালতে মামলার চাপ, বিচারপ্রার্থীদের ভোগান্তি ভাণ্ডারিয়ায় পোনা নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ​ভোলার গৃহবধূ মিতু হত্যা প্ররোচনা মামলায় স্বামী ও শাশুড়িসহ ৩ আসামি চট্টগ্রামে গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় সফলতার স্বীকৃতি পেলেন সিসিক কর্মীরা শাহজালাল (রহ.) মাজারের দানের টাকার হিসেব দিত হবে আলীকদম বাস টার্মিনাল এলাকায় টমটমের ধাক্কায় ১৩ বছরের শিশু গুরুতর আহত গোলাপগঞ্জে অস্ত্রের মহড়া: ভাইরাল ভিডিওর তিন যুবক গ্রেফতার চিতলমারীতে মাদক অভিযানে গ্রেফতার ১০ উদ্ধার ০১

ওসমানী মেডিকেলে দালাল চক্রের ৪ সদস্যকে কারাদণ্ড

Reporter Name / ৪৩ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

আহমেদ আকবর

সিলেট দক্ষিণ সুরমা প্রতিনিধি

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের হয়রানি ও প্রতারণা করার অভিযোগে দালাল চক্রের চারজন সক্রিয় সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব-৯ এবং সিলেট জেলা প্রশাসনের যৌথ টাস্কফোর্স দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।

​র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, এলিট ফোর্স হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিভিন্ন ধরনের অপরাধ ও অপরাধীদের দমনে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে আসছে। বিশেষ করে দেশের ডেঙ্গু, ম্যালেরিয়া এবং সাধারণ রোগীদের চিকিৎসার নামে একশ্রেণীর অসাধু চক্র যে প্রতারণা ও দালালি চালাচ্ছিল, তাদের বিরুদ্ধে র্যাবের এই অভিযান একটি নিয়মিত প্রক্রিয়ার অংশ।
​সম্প্রতি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশ এলাকায় দালাল চক্রের উৎপাত ও সাধারণ মানুষকে হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যাচ্ছিল। এরই প্রেক্ষিতে র‌্যাব-৯ এবং জেলা প্রশাসন, সিলেট এর একটি যৌথ টাস্কফোর্স দল মঙ্গলবার,, (১৬ জুন) রাত ১০ ঘটিকায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় একটি বিশেষ মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
​অভিযান চলাকালীন সময়ে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষকে বিভ্রান্ত ও হয়রানি করার অপরাধে হাতেনাতে চারজন দালালকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইন অমান্য ও প্রতারণার দায়ে আটককৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
​দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- তানভীর আহমেদ ইমন (৩০): পিতা- শাহজাহান আহমেদ, সাং- শাহী ঈদগাহ, থানা- কোতোয়ালী, এসএমপি, সিলেট। তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সাহেদ আহমেদ (৩৪): পিতা- আবু মিয়া, সাং- মংলী পশ্চিম পাড়া, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেট। তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অরুন মিয়া (৫৬): পিতা- মৃত পচা মিয়া, সাং- রোশনপুর, থানা- মৌলভীবাজার সদর, জেলা- মৌলভীবাজার। তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সুমন আহমেদ (২৮): পিতা- মৃত জলিল আহমেদ, সাং- কালিশাইল, থানা- কোতোয়ালী, এসএমপি, সিলেট। তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
​র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে. এম. শাইখ আকতার হোসেন জানান, চিকিৎসা ক্ষেত্রে যেকোনো ধরণের অনিয়ম ও সাধারণ মানুষের হয়রানি বন্ধে র্যাবের এই কঠোর অবস্থান বজায় থাকবে। অবর্তমানে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান টহল জোরদার এবং এই ধরণের অনিয়ম বিরোধী অভিযানিক ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd