মোঃ মুমিনুল ইসলাম (মনিয়া)
কানাইঘাট উপজেলা প্রতিনিধি।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আমিনুল ইসলাম সাহেবের দিক নির্দেশনায় এসআই(নিঃ) দূর্গা কুমার দেব সঙ্গীয় অফিসার ফোর্সসহ কানাইঘাট থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৪/০১/২০২৬ তারিখ ০১.৪০ ঘটিকার সময় কানাইঘাট থানাধীন ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের অন্তর্গত মেছারচর সাকিনস্থ প্রবাসী ধীরু দাস এর সবজির জমি হতে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মো: ফাহিম আহমদ (৩৭), পিতা- জালাল উদ্দিন, সাং- মেছা, থানা-কানাইঘাট, জেলা-সিলেটকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ থানায় হাজির হয়ে এসআই(নিঃ) দূর্গা কুমার দেব বাদী হয়ে এজাহার দায়ের করিলে কানাইঘাট থানার মামলা নং-১১, তারিখ-২৪/০১/২০২৬ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক) রুজু করিয়া মামলার তদন্তভার এসআই(নিঃ) কবির হোসেন এর নামে অর্পন করা হয়েছে। মামলাটি তদন্তাধীন আছে। গ্রেফতারকৃত আসামীকে অদ্য ২৪/০১/২০২৬ইং তারিখ যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।