• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মোগলাবাজার থানা পুলিশ কর্তৃক অপহৃত ভিকটিম (১৫) উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার: সিসিকে মতবিনিময় সভা: ব্যবসার সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ শ্রীপুর থানা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা: সভাপতি আশরাফুল, সম্পাদক ফরহাদ, সাংগঠনিক আশিকুর চৌহাট্টায় নির্মাণাধীন ট্রাফিক পুলিশ বক্সের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন এসএমপি কমিশনার বাগেরহাটে মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ১৬ বছরের সংগ্রাম কাঁধে ঝাঁকা ডালি, স্বপ্ন শুধু পরিবারের সঙ্গে শেষ জীবন দৌলতখানে জেলেদের চালে ‘থাবা’ বরাদ্দ ৮০ কেজি, পেলেন মাত্র ৫০! আনোয়ারায় এখন তিনটি সার কারখানায় বন্ধ (ডিএপি) কুমিল্লার বুড়িচংয়ে অবৈধ অকটেন বিক্রি: জরিমানা, তেল জব্দ

শিক্ষানুরাগী আইনজীবী অ্যাড. মোঃ আক্তার হোসেন রিপনকে ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৫’ প্রদান

Reporter Name / ৫৩৬ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার:জাফর হোসেন

শিক্ষানুরাগী ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৫’ অর্জন করেছেন অ্যাডভোকেট মোঃ আক্তার হোসেন রিপন।

তিনি ঢাকা বার আইনজীবী সমিতির সদস্য এবং ঝালকাঠি জেলার আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) ঢাকার সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁকে এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। সভাপতিত্ব করেন শেরে বাংলা এ. কে. ফজলুল হক স্মৃতি পরিষদের মহাসচিব এম. এইচ. আরমান চৌধুরী।

সংগঠনটির ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সম্মাননা অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবীদেরও পুরস্কৃত করা হয়।

অ্যাড. আক্তার হোসেন রিপন বলেন,
“এই স্বীকৃতি আমার নয়—এটি আমাদের সমাজ ও শিক্ষার উন্নয়নে নিবেদিত সকল মানুষের প্রেরণার প্রতীক। আমি শিক্ষা বিস্তার ও মানবকল্যাণে আমার প্রচেষ্টা অব্যাহত রাখবো।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd