• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাদককে ছেড়ে চল সবাই খেলার মাঠে”এই স্লোগানকে সামনে রেখে পীরবাড়ীর যুবসমাজে ফুটবল উপহার দিলেন মো. সাইফুর রহমান দুলাল ভাণ্ডারিয়ায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে বেতন-বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর সিলেটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মহাসমাবেশ ও র‍্যালি রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক কুড়িগ্রামে জেলা পর্যায়ে ‘সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা-২০২৫’ পেল আল কাওছার মেরিট মাদরাসা নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার করে দৃষ্টান্ত স্থাপন করলেন সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আশরাফুল ইসলাম ইসরাইল বল্লভপুর ভাসানী বাজারে যুব সমাজের উদ্যোগে কমিউনিটি পুলিশিংয়ের আলোচনা সভা আশুলিয়ায় আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: প্রতিপক্ষের হামলায় ১০ লাখ টাকার ক্ষতিসাধনের অভিযোগ পশ্চিম কুটিনাওডাঙ্গা মাকরুটারি জামে মসজিদে টাইলস কেনার জন্য দশ হাজার টাকা আর্থিক অনুদান দিলেন(হাজী সোহেল)

মেয়েসহ বাহারকে আটকের পর ছেড়ে দিল কলকাতা পুলিশ

Reporter Name / ৯৪৫ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

মোঃ শাহজাহান বাশার,

সিনিয়র স্টাফ রিপোর্টার:

সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে একরাত আটক রাখার পর ছেড়ে দিয়েছে ভারতের কলকাতা পুলিশ। রাজারহাট থানা পুলিশ শনিবার (২৩ আগস্ট) রাতে তাদের আটক করেছিল বলে একাধিক সূত্রে জানা গেছে।

ঘটনার সাথে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, আটক হওয়ার পর কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমেই বাহার ও তার মেয়ে ছাড়া পান।

এর আগে শনিবার সন্ধ্যায় পূর্ণিমা রানী শীল লগ্নজিতা নামে এক তরুণী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাহারকে নিয়ে একটি পোস্ট দেন। পোস্টে তিনি অভিযোগ করেন,

“বাংলাদেশ সচিবালয় ঢাকা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছিল। এবং ভারত সরকারের বিরুদ্ধে যে আওয়ামী লীগের নেতা বাহার উদ্দিন বাহার মোদির সরকারের বিরুদ্ধে মিছিল করেছে, সে কেন ভারতের মাটিতে ঘুরে বেড়াচ্ছে?”
তিনি আরও লেখেন,

“২০২১ সালে বাংলাদেশে দুর্গাপূজার হামলার নেপথ্যে ছিলেন বাহার উদ্দিন বাহার। পূজা মণ্ডপে কোরআন রেখে উত্তেজনা সৃষ্টি করেছিলেন, যার কারণে সারাদেশে দাঙ্গা ছড়িয়ে পড়ে। অথচ তিনি এখন মেয়েকে নিয়ে কলকাতার রাজারহাট নিউটাউনে লুকিয়ে আছেন।”

এই পোস্টের পরপরই কলকাতার রাজারহাট থানার পুলিশ বাহার ও তার মেয়েকে আটক করে। তবে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে ভারতীয় পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে স্থানীয় রাজনৈতিক মহলে ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন—কেন এত গুরুতর অভিযোগের পরও রাজনৈতিক প্রভাবের কারণে একজন বাংলাদেশি সাবেক এমপি ও তার মেয়ে ভারতীয় মাটিতে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছেন।

স্থানীয় বিশ্লেষকরা মনে করছেন, ঘটনাটি বাংলাদেশ-ভারত রাজনৈতিক সম্পর্কের এক অস্বস্তিকর উদাহরণ হয়ে থাকবে।

বাহার ও তার মেয়ে বর্তমানে কলকাতায় আছেন কি না—তা নিশ্চিত হওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd