• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ব্রাজিলের খেলার রাতে ফুলতলার সিকিরাটে ডাকাতি, ৮ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণ লুট, আহত ১ তানোরে শাখা ডাকঘর কর্মচারীদের ২ দফা দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান ​পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে ‘জাতীয় যুবশক্তি’ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাল নবগঠিত আশুলিয়া মডেল প্রেসক্লাব সুন্দর প্রত্যাবর্তন বিশ্বকাপে লজ্জার রেকর্ড গড়লেন মেসি ষড়যন্ত্র মূলক অপপ্রচারের শিকার ঝালকাঠির নবাগত পুলিশ সুপার বদরুল আলম তানোরে তসলিমা ইলেক্ট্রনিক্স ও ওয়ালটন শোরুমে জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মুরগিটোলায় জবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৩

ব্রাজিলের খেলার রাতে ফুলতলার সিকিরাটে ডাকাতি, ৮ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণ লুট, আহত ১

Reporter Name / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

বাই-লাইন:*

*আসানুল হক লন্ডন*
*খুলনা জেলা প্রতিনিধি, দৈনিক যুগান্তর বাংলাদেশ

*ফুলতলা (খুলনা):*
ব্রাজিলের খেলার রাতে খুলনার ফুলতলা উপজেলার সিকিরাট এলাকার হাফ রাস্তায় গোলাম মুস্তফা মাস্টারের ছেলে ইমতিয়াজ ফরিদের বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের মারপিটে গুরুতর আহত ইমতিয়াজ ফরিদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে *গত ০৭ জুলাই ২০২৬, রাত ৩টার দিকে*। ব্রাজিলের খেলা চলাকালীন সময়ে ৭-৮ জনের মুখোশধারী একদল সংঘবদ্ধ ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হানা দেয়। তারা প্রথমে পরিবারের সবাইকে বেঁধে ফেলে। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে নগদ *৮ লক্ষ টাকা* ও *৬ ভরি স্বর্ণালংকার* লুট করে নিয়ে যায়।

এ সময় বাধা দিতে গেলে ডাকাতরা ইমতিয়াজ ফরিদকে বেধম মারধর করে।

খবর পেয়ে ফুলতলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ফুলতলা থানায় *মামলা নং- ২, তারিখ ০৭/০৭/২০২৬* দায়ের করা হয়েছে।

ফুলতলা থানার ওসি বলেন, “অভিযোগ পেয়েছি। ডাকাতদের গ্রেফতার ও লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান চলছে।”

এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা রাতে পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd