• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটে মাজার-মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০ বুড়িচংয়ে মেয়র প্রার্থী জাবেদ কাউসারের সবুজের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে অরণ্যের উদ্যোগে ‘সবুজ উৎসব-২০২৬ অনুষ্ঠিত ধামসোনা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইসরাফিল হোসেনের প্রধান কার্যালয় উদ্বোধন কুড়িগ্রাম জেলা সাইবার দলের নতুন কমিটি অনুমোদন গিরার পাড় ​জান্নাতুল বাকী কবরস্থান এর জমি ক্রয় ও সার্বিক উন্নয়নের জন্য আর্থিক সহযোগিতার আবেদন মাদকের বিরুদ্ধে উত্তাল দক্ষিণ সুরমা: কুড়িগ্রাম জেলার মধ্যে প্রথমবার নাগেশ্বরীতে বেতের ছোঁয়া অ্যান্ড কসমেটিকস এর শুভ উদ্বোধন সিলেটে ইয়াবাসহ হাতেনাতে ধরা খেলেন পুলিশ কনস্টেবল, রুবেল তানোরের কালীগঞ্জ বাজারে মাদকবিরোধী র‍্যালি ও সম্মেলন, যুবসমাজের ঐক্যবদ্ধ অঙ্গীকার

ভাণ্ডারিয়ায় ১০ লাখ টাকার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

Reporter Name / ৯২ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

পিরোজপুর জেলা প্রতিনিধি:
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় উপজেলা প্রশাসনের অভিযানে আনুমানিক ১০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে ভাণ্ডারিয়া জাল বাজার এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ হাসিবুল হাসান।

অভিযান সূত্রে জানা গেছে, জাল বাজার সংলগ্ন স্থানীয় রিজার্ভ পুকুর পাড়ের চারটি গোডাউনে আকস্মিক তল্লাশি চালানো হয়। এ সময় গোডাউনগুলো থেকে দেশের মৎস্য সম্পদের জন্য মারাত্মক ক্ষতিকর বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি, চাই বুসনা, চরঘেরা ও ছোট বাঁধা জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব ক্ষতিকারক জাল স্থানীয় লঞ্চঘাট এলাকায় নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে চারজন গোডাউন মালিকে মধ্যে দুইজনকে পাওয়া গেলেও বাকি দুইজন কৌশলে পালিয়ে যান। উপস্থিত পাওয়া দুই হলেন জিয়ানগর উপজেলার পাড়ের হাট এলাকার মোসলেম উদ্দিন খানের পুত্র রেজওয়ান খান (২৫) এবং ভাণ্ডারিয়া সদরের লতিফ হাওলাদারের পুত্র জয়নাল হাওলাদার (৬০)। তাদের প্রাথমিক সতর্কবার্তা ও ভবিষ্যতে এ ধরনের অবৈধ ব্যবসায় না জড়ানোর কঠোর আলটিমেটাম দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ হাসিবুল হাসান জানান, দেশের মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র রক্ষায় যেকোনো ধরনের অবৈধ জালের ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। স্থানীয় মৎস্য সম্পদ রক্ষায় এবং বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে এমন অভিযান ও নিয়মিত মনিটরিং আগামীতেও অব্যাহত থাকবে।
অভিযানকালে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd