• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন আসন্ন নাগেশ্বরী পৌরসভায় কে হচ্ছেন পরবর্তী মেয়র? নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ফকিরহাট কেন্দ্রীয় কালীমন্দিরে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত সমৃদ্ধ ৮ নং হাসনাবাদ ইউনিয়ন গঠনে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন তানোরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ব্যানারে ঝটিকা মশাল মিছিল, ফেসবুকে ভিডিও ছড়িয়ে চাঞ্চল্য নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের (গঠনতন্ত্র) প্রকাশ

সুন্দর প্রত্যাবর্তন

Reporter Name / ১১০ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

জাহিদ হাসান

বিশেষ প্রতিনিধি

দুই গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে মিসরকে ৩-২ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আটলান্টায় অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে শুরুতেই চমক দেখায় মিসর। ১৫ মিনিটে ইয়াসের ইব্রাহিম গোল করে দলকে এগিয়ে দেন। ৬৭ মিনিটে মোস্তফা জিকো ব্যবধান দ্বিগুণ করলে বড় ধরনের বিপদে পড়ে যায় আর্জেন্টিনা। এর আগে ২১ মিনিটে লিওনেল মেসির নেওয়া পেনাল্টি দারুণভাবে ঠেকিয়ে দেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবেইর।

তবে শেষ ১১ মিনিটে বদলে যায় পুরো ম্যাচের চিত্র। ৭৯ মিনিটে মেসির ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান কমান ক্রিস্তিয়ান রোমেরো। মাত্র চার মিনিট পর ৮৩ মিনিটে নিজেই জালের দেখা পেয়ে সমতায় ফেরান লিওনেল মেসি। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে (৯০+২’) এনজো ফার্নান্দেজের গোলেই ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

রোমাঞ্চকর এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। শিরোপা ধরে রাখার স্বপ্ন বাঁচিয়ে রাখা আর্জেন্টিনা এখন কোয়ার্টার ফাইনালে আরও কঠিন পরীক্ষার অপেক্ষায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd