• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তানোরে শাখা ডাকঘর কর্মচারীদের ২ দফা দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান ​পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে ‘জাতীয় যুবশক্তি’ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাল নবগঠিত আশুলিয়া মডেল প্রেসক্লাব সুন্দর প্রত্যাবর্তন বিশ্বকাপে লজ্জার রেকর্ড গড়লেন মেসি ষড়যন্ত্র মূলক অপপ্রচারের শিকার ঝালকাঠির নবাগত পুলিশ সুপার বদরুল আলম তানোরে তসলিমা ইলেক্ট্রনিক্স ও ওয়ালটন শোরুমে জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মুরগিটোলায় জবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৩ তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

​পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে ‘জাতীয় যুবশক্তি’

Reporter Name / ৩১ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
​ জেলা প্রতিনিধি ভোলা
চলমান ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের সুবিধার্থে এবং তীব্র গরমে স্বস্তি ফেরাতে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন ‘জাতীয় যুবশক্তি, পূর্ববর্তী কর্মসূচির ধারাবাহিকতায় এবার ভোলার বোরহানউদ্দিন মহিলা কলেজ কেন্দ্রের সামনে পরীক্ষার্থী ও তাদের সাথে আসা অভিভাবকদের জন্য একটি বিশেষ হেল্প ডেস্ক স্থাপন করেছে সংগঠনটি।
​জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য কাজী সালমান-এর সার্বিক নির্দেশনায় এবং দলের সহ-সাংগঠনিক সম্পাদক নকিব আল ইসলামের নেতৃত্বে বোরহানউদ্দিন উপজেলা যুবশক্তি এই সেবা কার্যক্রম পরিচালনা করে।
​পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও দূর-দূরান্ত থেকে আসা অভিভাবকদের দীর্ঘ অপেক্ষার ক্লান্তি দূর করতে হেল্প ডেস্ক থেকে নিরবচ্ছিন্নভাবে বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে। তীব্র গরমে শরীর হাইড্রেটেড রাখতে বিনামূল্যে ঠান্ডা ও বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন সরবরাহ। পরীক্ষা চলাকালীন কোনো শিক্ষার্থী বা অভিভাবক অসুস্থ বোধ করলে তাদের জন্য প্রাথমিক চিকিৎসার ওষুধ।পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর আগে মানসিক চাপ কমাতে এবং মুখে হাসি ফোটাতে চকলেট উপহার। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা অভিভাবকদের জন্য পর্যাপ্ত চেয়ার ও ছায়াযুক্ত স্থানে আরামদায়ক বিশ্রামের সুব্যবস্থা।
​মানবিক এই কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য সার্বিক খোঁজখবর রাখছেন দলের শীর্ষ নেতারা। কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী মোহাম্মদ সালমান, ভোলা জেলা জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাকসুদুর রহমান এবং ভোলা জেলা যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. রাসেল নিয়মিত এই কার্যক্রমের তদারকি করছেন।
​কার্যক্রম চলাকালীন মাঠে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা যুবশক্তির আহ্বায়ক হাসান মামুনসহ জাতীয় নারী শক্তির স্থানীয় প্রতিনিধিবৃন্দ।শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং পরীক্ষার সময় তাদের একটি সহায়ক ও মানবিক পরিবেশ নিশ্চিত করাই আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য। যুবশক্তি সবসময় তরুণ সমাজ ও সাধারণ মানুষের প্রয়োজনে মাঠে থাকবে।
​সাধারণত পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের বসার বা বিশ্রামের তেমন কোনো সুব্যবস্থা থাকে না। জাতীয় যুবশক্তির এমন গোছানো ও মানবিক উদ্যোগ দেখে উপস্থিত অভিভাবক ও পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক সন্তোষ ও আনন্দ দেখা গেছে।
​কয়েকজন অভিভাবক জানান, তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা বাইরে দাঁড়িয়ে থাকা অত্যন্ত কষ্টকর। এখানে এসে বসার জায়গা এবং ঠান্ডা পানি পেয়ে আমাদের অনেক বড় উপকার হয়েছে। রাজনৈতিক সংগঠনের এমন জনকল্যাণমূলক কাজ সত্যিই প্রশংসনীয়।
​জাতীয় ছাত্রশক্তির নেওয়া পূর্ববর্তী উদ্যোগের পর যুবশক্তির এই ধারাবাহিক সেবা বোরহানউদ্দিনে সর্বমহলে বেশ প্রশংসিত হচ্ছে।
মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
জেলা প্রতিনিধি ভোলা
০১৬১৬৬৬৭৪৯৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd