• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ফকিরহাটে ভৈরব নদী থেকে ম/স্ত/ক/বি/হী/ন অজ্ঞাত ব্যক্তির ম/র/দে/হ উদ্ধার সাধু সাজা বনাম সাধু থাকা: আমাদের সামাজিক নৈতিকতার সংকট তানোরে বিএনপি নেতার বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ সাভার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেজুতি হোসাইনকে দেখতে চাই সাভার বাসী নাগেশ্বরীতে দুর্গাপূজার প্রতিমা তৈরির স্থান পরিদর্শনে পুলিশ প্রশাসন বাগেরহাটের মোল্লাহাটে শি/শু/র গ/লা কে/টে হ/ত্যা/র অভিযোগ সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, উত্তেজনা জমজমাট ফাইনালে বালাটারী ফুটবল টুর্নামেন্ট, খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ নাগেশ্বরী থানায় সাপ্তাহিক চৌকিদারি হাজিরায় পুলিশ সুপার রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদের পিপিএম-সেবা পদক অর্জ

জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাল নবগঠিত আশুলিয়া মডেল প্রেসক্লাব

Reporter Name / ১৪৪ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার :সেলিম রেজা

নবগঠিত আশুলিয়া মডেল প্রেসক্লাবের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম রাজু , সাধারণ সম্পাদক শম্ভু চন্দ্র সরকার সাংগঠনিক সম্পাদক সেলিম রেজাসহ সকল সদস্যবৃন্দ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা মহান স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগকারী বীর শহীদদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সেই চেতনা ধারণ করেই নবগঠিত আশুলিয়া মডেল প্রেসক্লাব দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতা চর্চায় অঙ্গীকারবদ্ধ।

এ সময় আশুলিয়া মডেল প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd