• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ফুটবলের উত্তাপে কাঁপল চর বিষ্ণুপুর নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলায় কারাদণ্ড, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নাগেশ্বরী থানা পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুড়িগ্রাম জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বুড়িচংয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘ঊষা’র কমিটি গঠনের প্রস্তুতি সভা কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১০ হাজার ৮৮৮ ইয়াবা ও ৫১ কেজি গাঁজা উদ্ধার। আটক-৭৫ গ্রীণ লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নাগেশ্বরী উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক হলেন মো: নুর মোহাম্মদ নারীূদের প্রতারনার ফাঁদে ফেলার অন্যতম সিন্ডিকেট এর মুলহোতা ” বিল্লাল ফারদিন ” নেপথ্যে : অসাধু কিছু হলুদ মিডিয়ার আগ্রাসী সমর্থন!!! কাউন্টারে টিকিট নেই, ডাবিং’ করে কালোবাজারি করছে কুলাউড়ার নাছির সিন্ডিকেট দৌলতখানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়

ফুটবলের উত্তাপে কাঁপল চর বিষ্ণুপুর

Reporter Name / ২৩ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

কেদার ইউনিয়নে সোহাগের উদ্দীপনামূলক বক্তব্য, যুবসমাজের জমকালো আয়োজন।

গ্রামবাংলার ঐতিহ্যবাহী ফুটবলের আবেগ ও হাজারো দর্শকের উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানাধীন ১৪ নং কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর নয়ানাটারী এলাকা। চর বিষ্ণুপুর নয়ানাটারী যুবসমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত ‘ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।

বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে নয়ানাটারী ফুটবল মাঠে দর্শকদের ঢল নামে। মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দর্শকদের করতালি, বাঁশি ও খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্যে পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর ক্রীড়াঙ্গনে।

টুর্নামেন্টের প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শহিদুল ইসলাম সোহাগ। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিনি টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে মোঃ শহিদুল ইসলাম সোহাগ বলেন, “যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলার মাঠের কোনো বিকল্প নেই। নয়ানাটারী যুবসমাজের এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। আমি সবসময় তরুণ ও ক্রীড়ামোদী মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেদার মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ হাফিজুল মন্ডল, কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান কবির এবং ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ জব্বার আলী।

খেলা চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কচাকাটা থানার পুলিশ প্রশাসনের একটি টিম দায়িত্ব পালন করে। প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

আয়োজক চর বিষ্ণুপুর নয়ানাটারী যুবসমাজের দায়িত্বশীলরা জানান, খেলাধুলার মাধ্যমে এলাকার যুবসমাজকে ঐক্যবদ্ধ করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পারস্পরিক সম্প্রীতি ও সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন ক্রীড়া আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

গ্রামীণ জনপদে ফুটবলের জনপ্রিয়তা ও যুবসমাজের অংশগ্রহণের এমন আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd