• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাজধানীর সিরাজ ছাত্রীনিবাসে ককটেল নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন হলের শিক্ষার্থীরা দক্ষিণ সুরমায় চুরি-ছিনতাইয়ের উপদ্রব: নেপথ্যে অনলাইন জুয়া ও মাদক, আতঙ্কে এলাকাবাসী বন্দরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেখ হাসিনার মৃত্যুর গুজবে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম, যা জানা গেল ফ্যাক্টচেকে এক দশকে বরিশালে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৬২.২৭ শতাংশ জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ *সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি* পিরোজপুরে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৫০০ বছরের প্রাচীন বটগাছ রক্ষায় ময়েনপুরবাসীর ঐতিহাসিক লড়াই আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

দক্ষিণ সুরমায় চুরি-ছিনতাইয়ের উপদ্রব: নেপথ্যে অনলাইন জুয়া ও মাদক, আতঙ্কে এলাকাবাসী

Reporter Name / ২৭ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

আহমেদ আকবর

সিলেট

সিলেট সিটি কর্পোরেশনের দক্ষিণ সুরমা এলাকার ২৫ নং ওয়ার্ডে সাম্প্রতিক সময়ে চুরি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। একের পর এক চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ আজ শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের সময় ২৫ নং ওয়ার্ডের পশ্চিম মহল্লার বাসিন্দা তাজুল মিয়ার বাড়ি থেকে তাঁর ছেলের একটি বাইসাইকেল চুরি হওয়ার খবর পাওয়া গেছে। ভুক্তভোগীরা জানান, সবাই যখন নামাজে ব্যস্ত ছিলেন, সেই সুযোগে চোর চক্র বাড়ির ভেতরে ঢুকে সাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়া ।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর মাত্র বেশ কিছুদিন আগে এলাকার ১২১ নম্বর বাসা থেকে একটি বাইসাইকেলসহ বেশ কয়েকটি গৃহপালিত মুরগি চুরি হয়। শুধু তাই নয়, গত কিছুদিন ধরে বিভিন্ন বাসাবাড়ি এবং দোকানপাট থেকে বৈদ্যুতিক তার চুরির ঘটনাও ব্যাপক আকার ধারণ করেছে। পর পর ঘটে যাওয়া এসব চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দারা নিজেদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন।

এলাকার সচেতন মহল ও অপরাধ বিশ্লেষকদের মতে, এসব চুরি ও ছিনতাইয়ের নেপথ্যে রয়েছে অনলাইন জুয়া (অনলাইন বেটিং) এবং মাদকের ভয়াবহ বিস্তার। মাদক ও জুয়ার আসক্ত যুবকেরা তাদের প্রতিদিনের টাকার জোগান দিতেই মূলত এই ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছে। প্রথমে ছোটখাটো জিনিস দিয়ে শুরু হলেও পরবর্তীতে তারা বড় ধরনের অপরাধে লিপ্ত হচ্ছে, যা সামাজিক অবক্ষয়কে আরও বাড়িয়ে দিচ্ছে।

উদ্ভূত পরিস্থিতিতে এলাকার সর্বসাধারণকে নিজ নিজ উদ্যোগে সচেতন ও সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সাথে, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং এই কিশোর ও যুব অপরাধী চক্রের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে অনতিবিলম্বে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd