• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আলীকদমে মেরিনচরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নাগেশ্বরীতে গোপালপুর পীরবাড়ী দ্বি-মুখী দাখিল মাদ্রাসার এডহক কমিটি গঠন ১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, প্রতিদিন যেতে পারবেন ৩৫০০ পর্যটক নলছিটিতে পুলিশের অভিযানে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! তরুণীর সিঁথিতে সিঁদুর দিতে চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ ‎আশুলিয়ায় মাদক ব্যবসায় রাজি না হওয়ায় যুবককে পিটিয়ে টাকা ও মোবাইল ছিনতাই; ৮জনের বিরুদ্ধে অভিযোগ ‎ মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট, কার্যকর হচ্ছে আগের সময়সূচি নাগেশ্বরী পীরবাড়ী যুব সমাজের ‘আল-খিদমাহ্ ফাউন্ডেশন’-এর উদ্যোগে মসজিদে মুর্দা মশারি বিতরণ

আলীকদমে মেরিনচরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name / ১১ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

 

আবদুল্লাহ আল নোমান
আলীকদম প্রতিনিধি
দৈনিক যুগান্তর বাংলাদেশ।

আজ রবিবার (২৫ অক্টোবর ২০২৬) বিকাল ৩:০০ ঘটিকায় বান্দরবান জেলার আলীকদম উপজেলার মেরিঞ্চর পাড়া মাঠে যুবসমাজের উদ্যোগে আয়োজিত বহুল প্রতীক্ষিত ‘ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা অত্যন্ত আনন্দমুখর ও উৎসব পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এলাকার ক্রীড়ামোদী জনগণ ও বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে চমৎকার এই ক্রীড়া প্রতিযোগিতাটি সম্পন্ন হয়।

উক্ত ফাইনাল খেলায় মেরিঞ্চর পাড়া যুবসমাজের বিশেষ আমন্ত্রণে জোন কমান্ডারের প্রতিনিধি এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন ইফতিয়াকুর রহমান। খেলায় প্রধান অতিথি উপস্থিত থেকে দুই প্রতিদ্বন্দ্বী দলের খেলোয়াড়দের চমৎকার ক্রীড়াশৈলী ও খেলাধুলার প্রতি উদ্দীপনা প্রত্যক্ষ করেন।

খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ক্যাপ্টেন ইফতেখারু রহমান বিজয়ী ও বিজিত দলের তরুণ খেলোয়াড়দের উৎসাহ ও অভিনন্দন জানান। এ সময় তিনি জোন কমান্ডারের পক্ষ থেকে টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য দুটি নতুন ফুটবল এবং বিশেষ উপহার সামগ্রী হস্তান্তর করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে স্থানীয় যুবসমাজকে মাদকমুক্ত রাখা, সুস্বাস্থ্যে ধরে রাখা এবং নিজেদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। মেরিঞ্চর পাড়ার যুবসমাজও এমন বর্ণাঢ্য আয়োজন সফল করতে সার্বিক সহযোগিতা প্রদান করায় জোন কমান্ডার ও প্রধান অতিথির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd