• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নজরুল বর্ষ উপলক্ষে কুড়িগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান নাগেশ্বরীতে দলিল লেখকদের ৭ দফা দাবিতে প্রতিবাদ সভা ও মহাসড়কে মিছিল সম্মাননার মঞ্চে হাবিবুল হকের নতুন অধ্যায়,টপ পারফর্মার অ্যাওয়ার্ড-২০২৬ ‘নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ’-এর সভাপতি নির্বাচিত ভান্ডারিয়ায় মাদক সেবি যুককে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা ভাণ্ডারিয়ায় পরিচয়হীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা তানোরে এনসিপি নেতাকে ধারালো অস্ত্র দিয়ে জখমের অভিযোগ বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়ে আর ফেরেনি কুবি শিক্ষকের ছেলে কেদার ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মুকিদের প্রার্থিতা ঘোষণা, এলাকায় আলোচনা রংপুরের লংমার্চ সফল করতে নাগেশ্বরীতে ১১ দলীয় জোটের স্বাগত মিছিল বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন: শরিয়াহ আইন প্রতিষ্ঠা ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান

নজরুল বর্ষ উপলক্ষে কুড়িগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name / ২২ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার প্রতি শ্রদ্ধা জানিয়ে নজরুল বর্ষ উপলক্ষে কুড়িগ্রাম জেলা শিল্পকলার উদ্যোগে এবং নাগেশ্বরীর ‘মায়ের তরী’ সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে নজরুলের কালজয়ী গান, কবিতা, আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মাধ্যমে জাতীয় কবির সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা তুলে ধরা হয়। বিভিন্ন বয়সী শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকরা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীত বাঙালির সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মের কাছে নজরুলের সৃষ্টিকর্ম ও মানবতাবাদী দর্শন পৌঁছে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা শিল্পকলার কর্মকর্তা-কর্মচারী, ‘মায়ের তরী’ সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, আবৃত্তিকার, নৃত্যশিল্পী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সংস্কৃতিপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন।

শেষে অংশগ্রহণকারী শিল্পী ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd