নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে গ্রীণ লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নাগেশ্বরী উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো: নুর মোহাম্মদ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মো: নুর মোহাম্মদ দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তার অভিজ্ঞতা, দায়িত্বশীলতা ও সমাজসেবামূলক মানসিকতাকে বিবেচনায় নিয়ে তাকে নাগেশ্বরী উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর মো: নুর মোহাম্মদ বলেন, “গ্রীণ লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করার জন্য সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।”
তিনি সংগঠনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করেন।
পাশাপাশি নাগেশ্বরী উপজেলার বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সংগঠনটির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা মো: নুর মোহাম্মদকে নতুন দায়িত্বের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং তার সফলতা কামনা করেছেন।