• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তানোরে ১০ বছরের শিশুকে ধ/র্ষ/ণে/র চেষ্টার অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রে/প্তা/র রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ পিরোজপুরে স্বেচ্ছাশ্রমে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত নজরুল বর্ষ উপলক্ষে কুড়িগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান নাগেশ্বরীতে দলিল লেখকদের ৭ দফা দাবিতে প্রতিবাদ সভা ও মহাসড়কে মিছিল সম্মাননার মঞ্চে হাবিবুল হকের নতুন অধ্যায়,টপ পারফর্মার অ্যাওয়ার্ড-২০২৬ ‘নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ’-এর সভাপতি নির্বাচিত ভান্ডারিয়ায় মাদক সেবি যুককে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা ভাণ্ডারিয়ায় পরিচয়হীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা তানোরে এনসিপি নেতাকে ধারালো অস্ত্র দিয়ে জখমের অভিযোগ

তানোরে ১০ বছরের শিশুকে ধ/র্ষ/ণে/র চেষ্টার অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রে/প্তা/র

Reporter Name / ২১ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

হামিদুর রহমান, রাজশাহী:

রাজশাহীর তানোরে তৃতীয় শ্রেণির ১০ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৬৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম আরমান আলী (৬৫)। তিনি উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েল গুচ্ছো গ্রামের মৃত সলেমানের ছেলে।
রোববার দুপুরে পাশের বানিয়াল গ্রামের লোকজন আরমান আলীকে আটক করে তানোর থানা পুলিশের কাছে সোপর্দ করেন। এর আগে শনিবার রাতে শিশুটির মা বাদী হয়ে তানোর থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার দুপুরে শিশুটি তার আড়াই বছর বয়সী ছোট ভাইকে নিয়ে বাড়ির একটি ঘরে টেলিভিশন দেখছিল। এ সময় অভিযুক্ত আরমান আলী ওই শিশুর মাকে টেলিভিশনে অনুষ্ঠান দেখার কথা বলে তাদের ঘরে প্রবেশ করেন।
পরে শিশুটির মা ছাগল আনতে বাড়ির পাশের মাঠে গেলে ওই ব্যক্তি শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তিনি সেখান থেকে চলে যান। পরে শিশুটির মা বাড়িতে ফিরে এলে শিশুটি তার কাছে ঘটনার কথা জানায়।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন বিষয়টি নিয়ে গ্রামের মাতব্বরদের অবহিত করেন। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয় বলে এলাকাবাসী জানান। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয়রা জানান।
পরে রোববার দুপুরে পাশের বানিয়াল গ্রামের লোকজন অভিযুক্ত আরমান আলীকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় কয়েকজনের দাবি, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ধর্ষণের চেষ্টার কথা স্বীকার করেছেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো স্বীকারোক্তির তথ্য জানানো হয়নি।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, “এ ঘটনায় তানোর থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
উল্লেখ্য, শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যৎ সুরক্ষার কথা বিবেচনা করে প্রতিবেদনে তার নাম, পরিচয় ও পরিবারের এমন কোনো তথ্য প্রকাশ করা হয়নি, যার মাধ্যমে শিশুটিকে শনাক্ত করা সম্ভব হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd