• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তেজগাঁও শিল্পাঞ্চলে অবৈধ পার্কিংয়ে সড়ক দখল, তীব্র যানজটে নাকাল জনজীবন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে চালু হলো সাপ্তাহিক গরু-ছাগলের হাট “সিলেটের দক্ষিণ সুরমায় জুয়ার সাম্রাজ্যের নিয়ন্ত্রক কাসেম রাজা” তানোরে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে এমপি মুজিবুর রহমানের মতবিনিময় সভা বুড়িচংয়ের হরিনধরায় গোমতী নদী ও জৈন্তার খাল পরিদর্শন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন বাসির আস্থার নাম মানবিক ইসরাফিল সাভার ডিবির বিশেষ অভিযানে ১ জন পেশাদার ছিনতাইকারী দলের সদস্য গ্রেফতার বুড়িচংয়ের নিমসারে গড়ে উঠছে আধুনিক সবজি সংরক্ষণাগার: কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ—মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন আসছে, ন্যূনতম ৫ বছরের কারাদণ্ড: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি

জয়পুরহাটে তৃতীয় শ্রেণির ছাত্র নিখোঁজের এক সপ্তাহে ও মিলছে না তার সন্ধান

Reporter Name / ২৪৩ Time View
Update : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাটের ক্ষেতলালে তৃতীয় শ্রেণির ছাত্র কাফি খন্দকার (৮) প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় পরিবার ও স্বজনরা। এ ঘটনায় থানায় জিডিসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোনো সন্ধান মিলছে না। বিষয়টি জেলার সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়র সৃষ্টি হয়েছে। এদিকে ওই শিশুকে উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ।

স্কুলছাত্র কাফি খন্দকার ক্ষেতলাল উপজেলার শ্যাওলাপাড়া গ্রামের সঞ্চয় খন্দকারের ছেলে ও নশিরপুর দৌলতগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

পরিবার ও স্বজনরা জানায়, প্রতিদিনের মতো গত ১৮ এপ্রিল বিকেলে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিলেন স্কুলছাত্র কাফি খন্দকার। খেলা শেষে সেদিন সন্ধ্যার আগে অন্য শিশুরা বাড়ি ফিরলেও বাড়ি ফিরেনি কাফি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে একমাত্র ছেলের সন্ধান না পেয়ে চরম হতাশা, কষ্ট ও অনিশ্চিয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। কিভাবে সে নিখোঁজ হলো তার নেই কোন হদিস। দ্রুত কাফিকে উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন পরিবার ও এলাকাবাসীরা।

ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের স্থানীয় মহিলা ইউপি সদস্য জোসনা খাতুন বলেন, শিশু কাফি নিখোঁজ হওয়ার পরপরই বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়িতে তল্লাশি করা হয়েছে। তারপরও তার সন্ধান পাওয়া যাচ্ছে না। থানায় জিডি করা হয়েছে। একটা বাচ্চা খুঁজে বের করতে প্রশাসনের এতো সময় লাগে? পুলিশ-প্রশাসনের কাছে অনুরোধ করবো দ্রুত বাচ্চাটিকে উদ্ধার করার জন্য।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ দীপেন্দ্রনাথ সিংহ বলেন, এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। নিখোঁজ কাফিকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে। পাশাপাশি র‌্যাবসহ দেশের বিভিন্ন থানায় বিষয়টি জানানো হয়েছে। সবাই চেষ্টা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd