• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম পবিত্র উরুস মোবারক ২০২৬ তানোরে রাতের বৃষ্টিতে বিপাকে কৃষক, বিল থেকে মাথায় করে ধান সরাচ্ছেন নিরাপদ স্থানে দৌলতখানে মধ্যরাতে সশস্ত্র তাণ্ডব: চাঁদা না দেওয়ায় বসতবাড়িতে ভাংচুর ও লুটপাট কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২০ কেজি গাঁজা জব্দ, মূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা ভাণ্ডারিয়ায় তুচ্ছ ঘটনায় ঝালমুড়ি বিক্রেতার লক্ষাধিক টাকার কলাগাছ কর্তন ঢাকা আইনজীবী সমিতিতে জোটের জয়, আলোচনায় গণ অধিকার পরিষদের শেখ শওকত হোসেন তানোর সাব-রেজিস্ট্রার অফিসে মতবিনিময় সভা সাভার ডিবির বিশেষ অভিযানে ৭ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার নিউইয়র্কের ট্যাক্সিচালক থেকে শিক্ষা বিপ্লবী—মোশারফ হোসেনের অনন্য পথচলা বুড়িচংয়ে শ্রমিকের মৃত্যু টাকার বিনিময়ে আপস মীমাংসা

জয়পুরহাটে আওয়ামী লীগের ৭ জন নেতাকর্মী কারাগারে

Reporter Name / ৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাটে জুলাই আন্দোলনে সংগঠিত বিস্ফোরক ও হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ ০৭ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট আমলি আদালত (সদর) এর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র পাল শুনানি শেষে এ আদেশ দেন।

কারাগারে পাঠানো ওই ০৭ নেতা হলেন, কালাই উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সহসভাপতি আব্দুল কুদ্দুস ফকির, জিন্দারপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি রফিকুল ইসলাম, কালাই উপজেলা যুবলীগের সভাপতি জিয়াউর রহমান, আহম্মেদাবাদ ইউনিয়ন আ.লীগের সভাপতি আকবর আলী, কালাই উপজেলা আ.লীগের সদস্য এনামুল হোসেন ফকির এবং সাবেক ছাত্রনেতা পাঁচপাইকা গ্রামের মৃত মাহফুজার রহমানের ছেলে মিনহাজুর রহমান মিথুন।

আদালত সূত্রে জানা গেছে, আসামিরা জুলাই আন্দোলনে সংগঠিত বিস্ফোরক ও হত্যা মামলার তালিকাভুক্ত আসামি। তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তারা একসঙ্গে আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করলে দীর্ঘ শুনানি শেষে বিচারক তাদের জামিনের আবেদন নামঞ্জুর করেন। পরে আদালতের নির্দেশে কড়া পুলিশি পাহারায় দ্রুত তাদের জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়।

এ তথ্য নিশ্চিত করে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহানুর রহমান শাহীন জানান, আসামিদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর গুরুত্ব বিবেচনায় আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd