• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাদককে ছেড়ে চল সবাই খেলার মাঠে”এই স্লোগানকে সামনে রেখে পীরবাড়ীর যুবসমাজে ফুটবল উপহার দিলেন মো. সাইফুর রহমান দুলাল ভাণ্ডারিয়ায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে বেতন-বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর সিলেটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মহাসমাবেশ ও র‍্যালি রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক কুড়িগ্রামে জেলা পর্যায়ে ‘সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা-২০২৫’ পেল আল কাওছার মেরিট মাদরাসা নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার করে দৃষ্টান্ত স্থাপন করলেন সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আশরাফুল ইসলাম ইসরাইল বল্লভপুর ভাসানী বাজারে যুব সমাজের উদ্যোগে কমিউনিটি পুলিশিংয়ের আলোচনা সভা আশুলিয়ায় আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: প্রতিপক্ষের হামলায় ১০ লাখ টাকার ক্ষতিসাধনের অভিযোগ পশ্চিম কুটিনাওডাঙ্গা মাকরুটারি জামে মসজিদে টাইলস কেনার জন্য দশ হাজার টাকা আর্থিক অনুদান দিলেন(হাজী সোহেল)

গোপালগঞ্জে কারফিউর মেয়াদ আবার বাড়ল

Reporter Name / ২০৮ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

মোঃ ইলিয়াছ খান

বিশেষ প্রতিনিধি:

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারিকৃত কারফিউর সময় আরও বাড়ানো হয়েছে।

১৪ ঘন্টা শিথিল থাকার পরে কারফিউ শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে রোববার (২০ জুলাই) ভোর ৬টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ কারফিউ জারি করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে কারফিউ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, সারা দেশে মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। এর আগে মঙ্গলবার (১৫ জুলাই) রাতে তারা এটিকে ‘লং মার্চ টু গোপালগঞ্জ’ হিসেবে নামকরণ করেন। এরপর গোপালগঞ্জের স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা এটি প্রতিহতের ঘোষণা দেন। গোপালগঞ্জের পৌর পার্কে বুধবার সমাবেশ শেষে এনসিপির নেতাদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd