• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গণমাধ্যমের দায়িত্ব: সত্য প্রকাশের সাহস ব্রাহ্মণপাড়ার জনবান্ধব ইউএনও মাহমুদা জাহানকে অশ্রুসিক্ত বিদায় কুমিল্লায় সাংবাদিক মোঃ শাহরিয়ার গাড়ির ব্যাটারি চুরি, সিসিটিভিতে ধরা পড়ল সন্দেহভাজন কারবালা ও আহলে বায়ত (আ.) শীর্ষক আলোচনা নিউইয়র্কে বক্তব্য রাখলেন হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বুড়িচং রাজাপুর ইউপিকে শিক্ষা, সংস্কৃতি ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন লুঙ্গি পরেই মাদককারবারিদের ধাওয়া দিলেন এমপি হাজী জসীম, তানোরে কৃষক ও সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে ইব্রাহিম মোল্লা একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে প্রেমিক যমুনায় ঝাঁপ দিলেও কথা রাখলেন না প্রেমিকা

কুমিল্লায় সাংবাদিক মোঃ শাহরিয়ার গাড়ির ব্যাটারি চুরি, সিসিটিভিতে ধরা পড়ল সন্দেহভাজন

Reporter Name / ৩৫ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি:

‎কুমিল্লার আদর্শ সদর উপজেলার ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের শংকরপুর এলাকায় সাংবাদিক মোঃ শাহরিয়ার ব্যক্তিগত মারুতি মাইক্রো গাড়ি থেকে ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। বৃষ্টির মধ্যেই সংঘটিত পুরো ঘটনাটি পাশের একটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎জানা গেছে, সাংবাদিক মোঃ শাহরিয়া গত দুই দিন বাড়িতে ছিলেন না। কয়েক দিনের বিশ্রাম ও পাহাড় ভ্রমণের উদ্দেশ্যে খাগড়াছড়ির রামগড়ে অবস্থান করছিলেন। এ সুযোগে ১৭ জুলাই ২০২৬ তারিখে তার বাড়ির সামনে রাখা ব্যক্তিগত গাড়ি থেকে ব্যাটারি চুরি করা হয়।

‎ঘটনাটি কুমিল্লার ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের দিগীরপাড় শংকরপুর এলাকায়, খানকায়ে মাহবুবিয়া দেয়ানবাগ শরিফের বিপরীত পাশে ঘটে।

‎সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাড়ির সামনে পাশাপাশি দুটি মারুতি মাইক্রো গাড়ি রাখা ছিল। একটি সিলভার রঙের এবং অন্যটি কালো রঙের। বৃষ্টি চলাকালে সকাল ৮টা ১৪ মিনিটে সাদা শার্ট ও লুঙ্গি পরিহিত এক ব্যক্তি কালো রঙের গাড়িটিতে প্রবেশ করেন। প্রায় ১৯ মিনিট ধরে ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে সেটি খুলে নেন। এরপর সকাল ৮টা ৩৩ মিনিটে ব্যাটারি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। সিলভার রঙের গাড়িটি অক্ষত থাকলেও কালো রঙের গাড়ির ব্যাটারিই চুরি করা হয়।

‎ভুক্তভোগী সাংবাদিক মোঃ শাহরিয়া বলেন, আমি দুই দিন বাড়িতে ছিলাম না। কয়েকটা দিন শান্তিতে কাটানোর জন্য খাগড়াছড়ির রামগড়ে পাহাড়ে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর জানতে পারি, আমার বাড়ির সামনে রাখা মারুতি মাইক্রো গাড়ির ব্যাটারি চুরি হয়েছে। পরে এলাকায় ফিরে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি। ফুটেজে দেখা যায়, বৃষ্টির মধ্যেই সকাল ৮টা ১৪ মিনিটে একজন ব্যক্তি গাড়িতে প্রবেশ করে এবং সকাল ৮টা ৩৩ মিনিটে ব্যাটারি খুলে নিয়ে চলে যায়।

‎তিনি আরও বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হয়েছে। ফুটেজের ভিত্তিতে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।

‎স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরির ঘটনা বেড়েছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

‎এদিকে, ভুক্তভোগী সাংবাদিক মোঃ শাহরিয়া সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছেন। তিনি বলেন, সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তিকে যদি কেউ চিনে থাকেন বা তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে ০১৮৩৪৫৭৯৫২২ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd