মোহাম্মদ ইকবাল হোসেন
কুমিল্লার বুড়িচং উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মডেল ইউনিয়ন প্রতিষ্ঠার পাশাপাশি নেশা ও চাঁদাবাজ মুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে ১নং রাজাপুর ইউপি’র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান কারা নির্যাতিত হেভি ওয়েট প্রার্থী মোঃ মিজানুর রহমান। রাজাপুর ইউপিকে মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়তে চান তিনি। মোঃ মিজানুর রহমান রাজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বর্তমানে শংকুচাইল বাজারের সভাপতির দায়িত্ব পালন সহ বিগত ১৪ বছর যাবত অত্যন্ত সুনামের সাথে ইউনিয়ন পরিষদের একজন সদস্য হিসেবে যুক্ত রয়েছেন। রাজাপুর ইউনিয়ন যুবদলের সভাপতির দায়িত্ব পালন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত থেকে একজন সমাজসেবক হিসেবে কাজ করে যাচ্ছেন। তিনি করোনা কালীন ও ২০২৪ এর ভয়াবহ বন্যায় আর্ত মানবতার সেবায় ব্যাপক ভূমিকা রাখেন। তিনি ১৯৭৮ সনে বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন মরহুম মো: বশরত আলী। গতকাল ১৫ জুলাই তিনি সাংবাদিকদের জানান- বিগত সময় ৬ টি বিভিন্ন রাজনৈতিক মামলায় তাকে ৪ বার কারা বরন করতে হয়েছে। উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দিতে গিয়ে ইউনিয়ন জনগণের জন্য তিনি স্থানীয় এমপি হাজী মো: জসিম উদ্দিনের নির্দেশনায় রাস্তাঘাট সংস্কারসহ ইউনিয়নের রাস্তাগুলো দ্রুত মেরামত ও সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে যে সমস্ত কাজগুলো করবেন-
জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা। কালভার্ট ও ব্রিজ: কৃষি কাজের সুবিধার্থে এবং যাতায়াত সহজ করতে প্রয়োজনীয় স্থানে আরও ছোট-বড় কালভার্ট ও ব্রিজ নির্মাণ এবং কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন সেচ ব্যবস্থা নিশ্চিত করা এবং ভর্তুকি মূল্যে কৃষি সরঞ্জাম ও সার বিতরণে স্বচ্ছতা আনা। শিক্ষার মানোন্নয়ন: ইউনিয়নের প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোর মানোন্নয়ন এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা করা। অসহায় রোগীদের জন্য জারি স্বাস্থ্য সহায়তার তহবিল গঠন। তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধি এবং পাড়া-মহল্লায় নজরদারি বাড়ানো। গুরুত্বপূর্ণ মোড় ও বাজারগুলোতে নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ক্যামেরা স্থাপন। পরিশেষে তিনি-দলমত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ১ নং রাজাপুর ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন গড়ার পাশাপাশি মাদক ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।