• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাদককে ছেড়ে চল সবাই খেলার মাঠে”এই স্লোগানকে সামনে রেখে পীরবাড়ীর যুবসমাজে ফুটবল উপহার দিলেন মো. সাইফুর রহমান দুলাল ভাণ্ডারিয়ায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে বেতন-বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর সিলেটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মহাসমাবেশ ও র‍্যালি রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক কুড়িগ্রামে জেলা পর্যায়ে ‘সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা-২০২৫’ পেল আল কাওছার মেরিট মাদরাসা নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার করে দৃষ্টান্ত স্থাপন করলেন সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আশরাফুল ইসলাম ইসরাইল বল্লভপুর ভাসানী বাজারে যুব সমাজের উদ্যোগে কমিউনিটি পুলিশিংয়ের আলোচনা সভা আশুলিয়ায় আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: প্রতিপক্ষের হামলায় ১০ লাখ টাকার ক্ষতিসাধনের অভিযোগ পশ্চিম কুটিনাওডাঙ্গা মাকরুটারি জামে মসজিদে টাইলস কেনার জন্য দশ হাজার টাকা আর্থিক অনুদান দিলেন(হাজী সোহেল)

কামরাঙ্গীরচরে ছিনতাই ও হত্যাচেষ্টার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ

Reporter Name / ১৯৩ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

জাহিদ হাসান

স্টাফ রিপোর্টার, ঢাকা

গত ১১ সেপ্টেম্বর রাত ৩টা ৫ মিনিটে কামরাঙ্গীরচর থানার মুন্সিহাটি মুড়ি ফ্যাক্টরির সামনে রিকশাচালক আকরাম হোসেনকে ছুরিকাঘাত করে তার কাছ থেকে নগদ ১,৫০০ টাকা ছিনিয়ে নেয় একদল দুর্বৃত্ত। তারা আকরামের অটোরিকশাটিও ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। আকরামের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আকরামকে হাসপাতালে ভর্তি করা হলে একই দিন তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, আকরাম হোসেন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। প্রিয়জন হারিয়ে দিশেহারা পরিবারটি ন্যায়বিচারের আশায় কামরাঙ্গীরচর থানায় অভিযোগ জানায়। থানার ওসি মো. আমিরুল ইসলাম তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন এবং দ্রুত অপরাধীদের গ্রেফতারের প্রতিশ্রুতি দেন।

এরপর মামলার তদন্ত কর্মকর্তা লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, স্থানীয় তথ্য সংগ্রহ ও অন্যান্য প্রমাণ যাচাই করে আসামিদের শনাক্ত করা হয়। পরবর্তীতে ঢাকার সহকারী পুলিশ কমিশনার (এসি) ও উপ-পুলিশ কমিশনারের (ডিসি) দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করে ১৬ সেপ্টেম্বর রাজধানীর চকবাজার থানা এলাকা থেকে মো. জীবন (২১) ও আশিক (২২) নামের দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্থানীয়রা বলেন, দ্রুত গ্রেফতার প্রমাণ করে যে কামরাঙ্গীরচর থানা পুলিশ সাধারণ মানুষের পাশে থেকে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, কামরাঙ্গীরচর শাখা এক বিবৃতিতে এ ঘটনায় পুলিশ প্রশাসনের তৎপরতাকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও জননিরাপত্তায় পুলিশের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd