• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাদককে ছেড়ে চল সবাই খেলার মাঠে”এই স্লোগানকে সামনে রেখে পীরবাড়ীর যুবসমাজে ফুটবল উপহার দিলেন মো. সাইফুর রহমান দুলাল ভাণ্ডারিয়ায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে বেতন-বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর সিলেটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মহাসমাবেশ ও র‍্যালি রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক কুড়িগ্রামে জেলা পর্যায়ে ‘সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা-২০২৫’ পেল আল কাওছার মেরিট মাদরাসা নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার করে দৃষ্টান্ত স্থাপন করলেন সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আশরাফুল ইসলাম ইসরাইল বল্লভপুর ভাসানী বাজারে যুব সমাজের উদ্যোগে কমিউনিটি পুলিশিংয়ের আলোচনা সভা আশুলিয়ায় আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: প্রতিপক্ষের হামলায় ১০ লাখ টাকার ক্ষতিসাধনের অভিযোগ পশ্চিম কুটিনাওডাঙ্গা মাকরুটারি জামে মসজিদে টাইলস কেনার জন্য দশ হাজার টাকা আর্থিক অনুদান দিলেন(হাজী সোহেল)

আশুলিয়ায় ৪ লাখ টাকার জাল নোটসহ দুইজন আটক

Reporter Name / ২৭০ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক দৈনিক যুগান্তর বাংলাদেশ:

বুধবার (২৭ আগস্ট) রাত ৮ টার দিকে আশুলিয়ার আমবাগান এলাকার মিজানুর রহমানের ভাড়া বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।এ সময় তাদের নিকট থেকে ১ হাজার টাকা মূল্যের ৪০০টি জাল নোট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো- আশুলিয়ার নিরিবিলি এলাকার মৃত আব্দুল জলিলের মেয়ে সানজিদা আক্তার (২৬) ও আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জাফর খানের ছেলে সাদ্দাম হোসেন (২৮)। সানজিদা আমবাগান এলাকার মিজানুর রহমানের বাড়িতে ভাড়া বাসায় থাকতো বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, বুধবার রাতে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার আমবাগান এলাকার একটি ভাড়া বাড়িতে কতিপয় জাল টাকার কারবারি বিপুল পরিমাণ জাল টাকার নোট নিয়ে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে রাত ৮ টার দিকে ওই এলাকার মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ভাড়াটিয়া সানজিদার বাসা থেকে ৪ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ সময় ওই বাসার ভাড়াটিয়া সানজিদা সহ দুইজনকে আটক করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, রাতে ৪ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd