• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কুমিল্লার বুড়িচংয়ে অবৈধ অকটেন বিক্রি: জরিমানা, তেল জব্দ সিলেটের আলমপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জন গ্রেফতার! বুড়িচং প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ  ফুটবল টুর্নামেন্ট  অনুষ্ঠিত তেজগাঁও শিল্পাঞ্চলে অবৈধ পার্কিংয়ে সড়ক দখল, তীব্র যানজটে নাকাল জনজীবন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে চালু হলো সাপ্তাহিক গরু-ছাগলের হাট “সিলেটের দক্ষিণ সুরমায় জুয়ার সাম্রাজ্যের নিয়ন্ত্রক কাসেম রাজা” তানোরে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে এমপি মুজিবুর রহমানের মতবিনিময় সভা বুড়িচংয়ের হরিনধরায় গোমতী নদী ও জৈন্তার খাল পরিদর্শন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন বাসির আস্থার নাম মানবিক ইসরাফিল সাভার ডিবির বিশেষ অভিযানে ১ জন পেশাদার ছিনতাইকারী দলের সদস্য গ্রেফতার

আনুমানিক ৬,১৫,৫০০ /- টাকা মূল্যমানের ২০ কেজি ৫১০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক

Reporter Name / ৪৫৮ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

মোঃ শাহজাহান বাশার

সিনিয়র স্টাফ রিপোর্টার

অদ্য ১৯/০৮/২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১৩:৪০ ঘটিকায় র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন ভাটিয়াপাড়া গোলচত্ত্বর হাইওয়ে রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালনা করার সময় ঢাকা থেকে গোপালগঞ্জের দিকে আসা ঢাকা মেট্রো-ব-১৫-১৩৪৩ নম্বরযুক্ত দোলা পরিবহন বাস হতে আনুমানিক ৬,১৫,৫০০/- টাকা মূল্যমানের ২০ কেজি ৫১০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের নাম ১. মাহাতাব মনির (৪১), পিতা- মৃত আলম, সাং- ডোমরা গাঁ, থানা- সেনবাগ, জেলা- নোয়াখালী ও ২. ওয়াশিম সিদ্দিকী (৪৫), পিতা- মৃত আব্দুর রহমান, সাং- ২/১২, ব্লক-সি, রোড নং-০৭, হাউজ নং-২/১৬, ওয়ার্ড নং-৩১, থানা- মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামিদ্বয় পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় বাসের যাত্রী সেজে যাত্রীবাহী বাস ব্যবহার করে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অভিনব কায়দায় সরবরাহ করত। আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনের ০২ টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd