• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তানোরে ১০ বছরের শিশুকে ধ/র্ষ/ণে/র চেষ্টার অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রে/প্তা/র রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ পিরোজপুরে স্বেচ্ছাশ্রমে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত নজরুল বর্ষ উপলক্ষে কুড়িগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান নাগেশ্বরীতে দলিল লেখকদের ৭ দফা দাবিতে প্রতিবাদ সভা ও মহাসড়কে মিছিল সম্মাননার মঞ্চে হাবিবুল হকের নতুন অধ্যায়,টপ পারফর্মার অ্যাওয়ার্ড-২০২৬ ‘নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ’-এর সভাপতি নির্বাচিত ভান্ডারিয়ায় মাদক সেবি যুককে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা ভাণ্ডারিয়ায় পরিচয়হীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা তানোরে এনসিপি নেতাকে ধারালো অস্ত্র দিয়ে জখমের অভিযোগ

B.I.R.C এর পক্ষ থেকে অনুষ্ঠিত হলো শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

Reporter Name / ২৯০ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি:

প্রয়াত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের রুহের মাগফেরাত কামনায় আজ ২ সেপ্টেম্বর বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল(বি.আই.আর.সি)-এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জনাব হাফেজ আবু হানিফ ভূইয়া। বিশেষ আলোচক হিসেবে মোঃ মিরাজ দেওয়ান সভাপতি কাফরুল থানা ৪ নং ওয়ার্ড ইসলামী আন্দোলন,রাকিবুল ইসলাম সাংগঠনিক সম্পাদক।

বিশেষ অতিথি ছিলেন মো:মাছুম বিল্লাহ ভারপ্রাপ্ত সম্পাদক ক্রাইম এক্সপ্রেস,বি.আই.আর.সি’র সভাপতি রিয়াদুল ইসলাম জামাল,সাধারণ সম্পাদক আশরাফুল আলম, আলহাজ্ব জামির আলী দেওয়ান, সিনিয়র সহ সভাপতি কাফরুল থানা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ।

প্রধান অতিথি জনাব হাফেজ আবু হানিফ ভূইয়া বলেন শহিদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ও অন্যান্য নিহত সাংবাদিকদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। তাঁদের সাহসিকতা ও সত্যনিষ্ঠতা আমাদের প্রেরণা। আমরা তাঁদের আত্মার মাগফিরাত কামনা করি এবং প্রতিশ্রুতি দিই সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকব।

মো:মাসুম বিল্লাহর বক্তব্যে বলেন আজ আমরা এখানে এক হৃদয়বিদারক অথচ গভীর তাৎপর্যময় উপলক্ষে একত্রিত হয়েছি আমাদের প্রিয় সহকর্মী,শহিদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এবং সকল নিহত সাংবাদিক ভাই-বোনদের রুহের মাগফিরাত কামনায়।

আরো বলেন সাংবাদিকতা শুধু একটি পেশা নয়,এটি একটি দায়িত্ব,একটি লড়াই সত্যের পক্ষে নির্যাতিতের পক্ষে সমাজের প্রতিচ্ছবি হয়ে ওঠার এক নিরন্তর সংগ্রাম। এই লড়াইয়ে আমরা অনেককে হারিয়েছি। তাদের মধ্যে অন্যতম ছিলেন আসাদুজ্জামান তুহিন যিনি কলমকে অস্ত্র করে অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন সত্যকে তুলে ধরতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন।

তুহিনের মতো বহু সাহসী সাংবাদিক যারা প্রতিকূলতার মাঝেও নির্ভীকভাবে পেশাগত দায়িত্ব পালন করে গেছেন তাঁদের আত্মত্যাগ আমাদের কাছে শুধু গর্বের নয় দায়িত্বেরও স্মারক। তাঁদের রক্ত বৃথা যেতে পারে না। তাঁদের স্বপ্ন তাঁদের লড়াই আমাদের পথ চলার প্রেরণা হয়ে থাকাবে।

একই সঙ্গে আমি আহ্বান জানাবো এই ধরনের আত্মত্যাগ যেন আর কাউকে না করতে হয় সেই লক্ষ্যে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক। রাষ্ট্র সমাজ এবং আমাদের পেশাগত সংগঠনসমূহ সবার একসঙ্গে কাজ করার সময় এখনই। আল্লাহ্‌ যেন শহিদ তুহিন ভাই ও সকল নিহত সাংবাদিকদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এবং তাঁদের পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

অনুষ্ঠানের সভাপতি করেন রিয়াদুল ইসলাম জামাল বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল।

অনুষ্ঠানের সার্ভিস সহযোগিতায় ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মো. আছমত আলী, সাংগঠনিক সম্পাদক, কাফরুল থানা শাখা, ৪ নম্বর ওয়ার্ড, ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বি.আই.আর.সি’র পক্ষ থেকে মরহুমের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd