• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে নাগেশ্বরী পৌরসভার উন্নয়নে কাজ করতে চাই: এম. মাসুদুর রহমান মাসুদ কালিগঞ্জের ঢেবঢেবী নামাচর জান্নাতুল ফেরদৌস মাদ্রাসায় ১ হাজার ইট উপহার দিলেন (হাজী সোহেল) বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ফলাফল ঘোষণা, সভাপতি মনিরুল ইসলাম মনি পত্নীতলায় বাংলাদেশ প্রেসক্লাবের মাসিক সভা ও আলোচনা অনুষ্ঠিত পাঁচবিবি সীমান্তে ১৬০ বোতল ভারতীয় উইনক্রিক্স কফ সিরাপ আটক নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট রাজাপুরে ৮ পরিবারের বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন ধামইরহাটে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার! মাগুরা মঘি ইউনিয়ন বড়খড়ি সড়কের নির্মাণ কাজে তথ্য সংগ্রহ করতে গেলেতথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা,

নলতায় খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর মাজার জিয়ারত ও জীবন বৃত্তান্ত আলোচনা করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

কালিগঞ্জ ব্যুরো:

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতায় অবস্থিত উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক পীরে কামেল হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর মাজার জিয়ারত করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) তিনি সপরিবারে মাজার জিয়ারত করেন। পরে সন্ধ্যা ৭টায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে পীরে কামেলের জীবন, কর্ম ও অবদান নিয়ে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন।

আলোচনা সভায় খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর শিক্ষা বিস্তার, মানবকল্যাণ, আধ্যাত্মিক দর্শন ও সমাজ সংস্কারে অবদান নিয়ে আলোচনা করা হয়। তাঁর জীবনাদর্শ, কর্মময় জীবনের বিভিন্ন দিক এবং মানুষের কল্যাণে তাঁর আত্মনিবেদনের বিষয়গুলো তুলে ধরা হয়।

এ সময় জেলা প্রশাসক কাউসার আজিজ পীরে কামেলের জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনে অভিভূত হন। তিনি মাজার প্রাঙ্গণের মনোরম পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনার প্রশংসা করেন। বক্তব্যে জেলা প্রশাসক জানান, তিনি নিজেও বই পড়ে খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) সম্পর্কে জানার চেষ্টা করছেন এবং তাঁর জীবন ও কর্ম নিয়ে অধ্যয়ন অব্যাহত রেখেছেন।

উল্লেখ্য, খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) ১৮৭৩ সালে সাতক্ষীরার নলতায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন প্রখ্যাত শিক্ষাবিদ, লেখক, সুফি সাধক ও সমাজ সংস্কারক। শিক্ষা বিস্তারে অসামান্য অবদান রাখার পাশাপাশি তিনি মানবসেবা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৫৮ সালে তাঁর প্রতিষ্ঠিত ঢাকা আহ্ছানিয়া মিশন শিক্ষা, মানবকল্যাণ ও সমাজ উন্নয়নে কাজ করে আসছে। ১৯৬৫ সালের ৯ ফেব্রুয়ারি নলতায় তিনি ইন্তেকাল করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সফরসঙ্গী তাঁর স্বামী ড. সাজ্জাদ সিদ্দিকী, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. শফিকুল ইসলাম বিশ্বাস, আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ড. নজরুল ইসলাম, খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. এনামুল হক, ইনস্টিটিউটের পরিচালক ও শিক্ষক মো. মনিরুল ইসলাম, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আনোয়ারুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ছবি: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা নলতার খান বাহাদুর আহসানুল্লাহ (র.)কবর জিয়ারত করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ।
কালিগঞ্জ থেকে : শেখ শরিফুল ইসলাম ০১৭৮০৫৬০৯৬০।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd