নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
নাগেশ্বরী উপজেলার৷ কালিগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অবস্থিত ‘ঢেবঢেবী নামাচর জান্নাতুল ফেরদৌস তালিমুল কুরআন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা’র অবকাঠামোগত সহায়তায় ১,০০০ (এক হাজার) ইট উপহার হিসেবে প্রদান করেছেন বিশিষ্ট সমাজসেবক ও আসন্ন নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব মো: মাহমুদ হাসান (হাজী সোহেল)।
মাদ্রাসার শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষা ও প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতির কথা বিবেচনা করে তিনি এই অনুদান প্রদান করেন।
ইট হস্তান্তর ও গ্রহণকালে মাদ্রাসার নেতৃবৃন্দ আলহাজ্ব মো: মাহমুদ হাসান (হাজী সোহেল)-এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উক্ত উপহার প্রদান অনুষ্ঠানে মাদ্রাসার দায়িত্বশীল ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
মোঃ আবু মুসা, সেক্রেটারী, ঢেবঢেবী নামাচর জান্নাতুল ফেরদৌস মাদ্রাসা।
মোঃ মতিয়ার রহমান বাচ্চু, সহ-সভাপতি, ঢেবঢেবী নামাচর জান্নাতুল ফেরদৌস মাদ্রাসা।হাফেজ মুহাম্মদ শামসুল হক, সহকারী শিক্ষক, ঢেবঢেবী নামাচর জান্নাতুল ফেরদৌস মাদ্রাসা।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার অগ্রগতি, শিক্ষার্থী-শিক্ষকদের সার্বিক কল্যাণ এবং অনুদানকারীর দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।