• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কুমিল্লার বুড়িচংয়ে অবৈধ অকটেন বিক্রি: জরিমানা, তেল জব্দ সিলেটের আলমপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জন গ্রেফতার! বুড়িচং প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ  ফুটবল টুর্নামেন্ট  অনুষ্ঠিত তেজগাঁও শিল্পাঞ্চলে অবৈধ পার্কিংয়ে সড়ক দখল, তীব্র যানজটে নাকাল জনজীবন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে চালু হলো সাপ্তাহিক গরু-ছাগলের হাট “সিলেটের দক্ষিণ সুরমায় জুয়ার সাম্রাজ্যের নিয়ন্ত্রক কাসেম রাজা” তানোরে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে এমপি মুজিবুর রহমানের মতবিনিময় সভা বুড়িচংয়ের হরিনধরায় গোমতী নদী ও জৈন্তার খাল পরিদর্শন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন বাসির আস্থার নাম মানবিক ইসরাফিল সাভার ডিবির বিশেষ অভিযানে ১ জন পেশাদার ছিনতাইকারী দলের সদস্য গ্রেফতার

ময়মনসিংহে ১৭৮০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

Reporter Name / ১৯৮ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

মোঃ ইলিয়াছ

বিশেষ প্রতিনিধি:

 

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ১৭৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (২২ আগস্ট ২০২৫) দিবাগত রাতে কোতোয়ালী মডেল থানাধীন রাজাগঞ্জ সাহেব কাঁচারী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ময়মনসিংহের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি। এসময় গ্রেফতারকৃতরা হলেন— মোঃ হাবিব (৩৭), পিতা: মোঃ মাহবুব আলম, মাতা: রোকেয়া বেগম এবং তার স্ত্রী সাজেদা আক্তার (২৪), পিতা: মৃত শাহাবুদ্দিন। তারা দু’জনই চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ১২ নং চিকনদন্ডী ইউনিয়নের বড় দিঘিরপাড় (গুন্নু বলির বাড়ি) এলাকার বাসিন্দা।

অভিযানে তাদের কাছ থেকে ১ হাজার ৭৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd