• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কুমিল্লার বুড়িচংয়ে অবৈধ অকটেন বিক্রি: জরিমানা, তেল জব্দ সিলেটের আলমপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জন গ্রেফতার! বুড়িচং প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ  ফুটবল টুর্নামেন্ট  অনুষ্ঠিত তেজগাঁও শিল্পাঞ্চলে অবৈধ পার্কিংয়ে সড়ক দখল, তীব্র যানজটে নাকাল জনজীবন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে চালু হলো সাপ্তাহিক গরু-ছাগলের হাট “সিলেটের দক্ষিণ সুরমায় জুয়ার সাম্রাজ্যের নিয়ন্ত্রক কাসেম রাজা” তানোরে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে এমপি মুজিবুর রহমানের মতবিনিময় সভা বুড়িচংয়ের হরিনধরায় গোমতী নদী ও জৈন্তার খাল পরিদর্শন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন বাসির আস্থার নাম মানবিক ইসরাফিল সাভার ডিবির বিশেষ অভিযানে ১ জন পেশাদার ছিনতাইকারী দলের সদস্য গ্রেফতার

বুড়িচংয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

Reporter Name / ২৭৮ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

মোহাম্মদ ইকবাল হোসেন
সিনিয়র স্টাফ রিপোর্টার:

কুমিল্লা বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের পূর্বহুড়া গ্রামের আবুল হোসেনের ছেলে সুজনের(৩০) রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে।শুক্রবার সকাল ছয়টার সময় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বেসরকারি একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। সুজনের পরিবারের অভিযোগ তাকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বাকবিতণ্ডার জেরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আঘাত করে মেরে ফেলেছে।সুজনের মা খোকন বেগম বলেন সুজন অসুস্থ হয়ে ৫ বছর পূর্বে দুটি কিডনি বিকল হয়ে যায়।আমি আমার ছেলের জীবন রক্ষার্থে আমার একটি কিডনি প্রদান করি।এতে সুজন কোনরকমে জীবনযাপন করতো।আমার ছেলের কিডনি প্রতিস্থাপনের বিষয়টি এলাকাবাসী প্রায় সবারই জানা।জানা সত্ত্বেও গত ২৫ মে আমার চাচাত ভাসুর মৃত জোহুর মিয়ার ছেলে রুকন ও ভাসুর মৃত. আবদুল আলীমের দুই ছেলে ইকবাল এবং স্বপন আমার স্বামীর সম্পত্তি জোরজবস্তি করে ভোগ দখল করলে সুজন এর প্রতিবাদ জানালে তাকে ধাক্কা দিয়ে ফেলে মারধর করে।আঘাতের কারণে আমার ছেলে পুনরায় অসুস্থ্য হয়ে যায়।পরবর্তীতে আমার পরিবারের পক্ষ থেকে আমার স্বামীর ভাই আবদুল ওয়াদুদ বাদী হয়ে ৭ জনের নামে কুমিল্লা আদালতে মামলা দায়ের করে পাশাপাশি আমার ছেলের চিকিৎসা চলমান রাখি।আসামিরা হলেন মৃত জোহুর মিয়ার ছেলে রুকনউদ্দিন,মৃত আব্দুল আলীমের ছেলে স্বপন মিয়া ও ইকবাল হোসেন,ইকবাল হোসেনের ছেলে নাঈম,স্বপন মিয়ার স্ত্রী কহিনুর বেগম,রুকন উদ্দিনের স্ত্রীর রোজিনা আক্তার,ইকবাল হোসেনের স্ত্রী লাকি আক্তার। চিকিৎসার খরচ ব্যায়বহুল হওয়ায় এই এলাকার মানুষ আমার সন্তানের চিকিৎসা সহায়তা করছে।অথচ এই হামলার আঘাতের কারণে আজ আমার ছেলের মৃত্যু হয়েছে।সুজনের বাবা আবুল হোসেন বলেন আমার চাচাত ভাইয়ের ছেলারা আমার সম্পত্তি জোর দখল করে ভোগ করছে।প্রতিবাদ করায় আমার অসুস্থ্য ছেলেকে আঘাত করে মেরে ফেলেছে।আমি এই হত্যার বিচার চাই।
বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক জানান খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd