• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কুমিল্লার বুড়িচংয়ে অবৈধ অকটেন বিক্রি: জরিমানা, তেল জব্দ সিলেটের আলমপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জন গ্রেফতার! বুড়িচং প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ  ফুটবল টুর্নামেন্ট  অনুষ্ঠিত তেজগাঁও শিল্পাঞ্চলে অবৈধ পার্কিংয়ে সড়ক দখল, তীব্র যানজটে নাকাল জনজীবন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে চালু হলো সাপ্তাহিক গরু-ছাগলের হাট “সিলেটের দক্ষিণ সুরমায় জুয়ার সাম্রাজ্যের নিয়ন্ত্রক কাসেম রাজা” তানোরে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে এমপি মুজিবুর রহমানের মতবিনিময় সভা বুড়িচংয়ের হরিনধরায় গোমতী নদী ও জৈন্তার খাল পরিদর্শন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন বাসির আস্থার নাম মানবিক ইসরাফিল সাভার ডিবির বিশেষ অভিযানে ১ জন পেশাদার ছিনতাইকারী দলের সদস্য গ্রেফতার

স্টীমারঘাট পুলিশ ফাঁড়ীর তৎপরতায় ভাটার খাল ঈদগাহ ময়দানের পিছন থেকে ১ কেজি গাজা সহ আটক রাঙ্গু রুবেল

Reporter Name / ৩৩৮ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

এইচ এম সোহেল /////////////

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানাধীন স্টীমারঘাট পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই গোলাম মোঃ নাসিম হোসেনের তৎপরতায় ১ কেজি গাঁজা সহ বাকেরগঞ্জের বাসিন্দা রুবেল আটক।

শনিবার (১৭/৮/২০২৫) রাত ১০.৩০ মিনিটে ভাটার খাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি যুবক হলেন, বাখেরগঞ্জ কালকি থানা এলাকার বাসিন্দা মৃত আবু হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার ওরফে
(রাঙ্গু রুবেল)

স্টীমারঘাট পুলিশ ফাঁড়ীর ইনচার্জ গোলাম মোঃ নাসিম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ১০নং ওয়ার্ডস্থ ভাটার খাল হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানের পিছনে রুবেল হোসেন নামের এক ব্যক্তির কাছে ভাটার খাল বস্তির একপাশে প্লাস্টিকের তৈরি বাজারের ব্যাগের মধ্যে খবরের কাগজে পেঁচানো এক কেজি গাঁজা রয়েছে।

এমন সংবাদের ভিত্তিতে ১ কেজি গাঁজা সহ রুবেলকে আটক করতে সক্ষম হয়েছে বরিশাল স্টিমার ঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ জনাব গোলাম মোহাম্মদ নাসিম হোসেন, এএস, আই আব্দুল কাইয়ুম, এএস, আই বোরহান উদ্দিন এটি,এসআই মাহবুব ও সঙ্গীও ফোর্স।

স্টিমার ঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ গোলাম মোঃ নাসির হোসেন আরো জানায় আটককৃত রুবেল হাওলাদার (রাঙ্গু রুবেল) এর বিরুদ্ধে আরো ৫ টি মাদক মামলা রয়েছে।

এবিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মিজানুর রহমান বলেন, বিএমপি পুলিশ কমিশনার দিকনির্দেশনায়,কোতয়ালী মডেল থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd