• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাদককে ছেড়ে চল সবাই খেলার মাঠে”এই স্লোগানকে সামনে রেখে পীরবাড়ীর যুবসমাজে ফুটবল উপহার দিলেন মো. সাইফুর রহমান দুলাল ভাণ্ডারিয়ায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে বেতন-বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর সিলেটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মহাসমাবেশ ও র‍্যালি রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক কুড়িগ্রামে জেলা পর্যায়ে ‘সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা-২০২৫’ পেল আল কাওছার মেরিট মাদরাসা নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার করে দৃষ্টান্ত স্থাপন করলেন সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আশরাফুল ইসলাম ইসরাইল বল্লভপুর ভাসানী বাজারে যুব সমাজের উদ্যোগে কমিউনিটি পুলিশিংয়ের আলোচনা সভা আশুলিয়ায় আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: প্রতিপক্ষের হামলায় ১০ লাখ টাকার ক্ষতিসাধনের অভিযোগ পশ্চিম কুটিনাওডাঙ্গা মাকরুটারি জামে মসজিদে টাইলস কেনার জন্য দশ হাজার টাকা আর্থিক অনুদান দিলেন(হাজী সোহেল)

হরিরামপুরে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা গ্রেপ্তার

Reporter Name / ৮১৫ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

মাহবুবুল আলম রিপন( স্টাফ রিপোর্টার):

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বলড়া এলাকায় চাঁদা না দেওয়ার জেরে মোস্তফা বেপারী (৬৫) নামের এক বৃদ্ধকে মারধরের অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন আনুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, আজ ভোরে উপজেলার বলড়া এলাকা থেকে আনুকে গ্রেপ্তার করা হয়। তিনি একই গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বলড়া তিন রাস্তার মোড়ে মোস্তফা বেপারীর দুটি দোকান রয়েছে, যা ভাড়া দেওয়া হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলাকারীরা প্রথমে মোস্তাফার দোকানে তালা দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় দোকানের তালা খুলে দেন। এরপর গত সোমবার সকালে আনু, তার ভাই নজরুল ইসলাম ও ভাতিজা নয়ন ইসলাম মিলে মোস্তফা বেপারী ও তার স্ত্রী সাহানা বেগমকে মারধর করেন। এতে মোস্তাফার তিনটি দাঁত ভেঙে যায়। হামলাকারীরা মোস্তাফা বেপারীর স্ত্রী সাহানার গলা থেকে এক ভরি ওজনের স্বর্ণের চেইন ও সাথে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেয়। পরিবারের সদস্যরা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে এবং পরে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এ ঘটনায় মোস্তাফার ছেলে মোঃ ইসরাফিল তিনজনের নামে এবং অজ্ঞাত ৩-৪ জনকে আসামী করে হরিরামপুর থানায় মামলা করেন। আনুকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd