• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটের আলমপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জন গ্রেফতার! বুড়িচং প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ  ফুটবল টুর্নামেন্ট  অনুষ্ঠিত তেজগাঁও শিল্পাঞ্চলে অবৈধ পার্কিংয়ে সড়ক দখল, তীব্র যানজটে নাকাল জনজীবন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে চালু হলো সাপ্তাহিক গরু-ছাগলের হাট “সিলেটের দক্ষিণ সুরমায় জুয়ার সাম্রাজ্যের নিয়ন্ত্রক কাসেম রাজা” তানোরে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে এমপি মুজিবুর রহমানের মতবিনিময় সভা বুড়িচংয়ের হরিনধরায় গোমতী নদী ও জৈন্তার খাল পরিদর্শন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন বাসির আস্থার নাম মানবিক ইসরাফিল সাভার ডিবির বিশেষ অভিযানে ১ জন পেশাদার ছিনতাইকারী দলের সদস্য গ্রেফতার বুড়িচংয়ের নিমসারে গড়ে উঠছে আধুনিক সবজি সংরক্ষণাগার: কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ—মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

বুড়িচংয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ গ্রেপ্তার

Reporter Name / ১৪০ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

মোঃ শাহজাহান বাশার
স্টাফ রিপোর্টার

আন্দোলনে হামলার মামলায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার, এলাকায় চাঞ্চল্যকু মিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ছয়গ্রাম সোনার বাংলা মডেল একাডেমীর প্রধান শিক্ষক আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ। তার গ্রেপ্তারকে কেন্দ্র করে এলাকায় দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, শনিবার (১৯ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ছয়গ্রাম বাজার এলাকা থেকে বিশেষ অভিযানের মাধ্যমে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়। পরে রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তিনি।

তিনি বলেন, “আবুল কালাম আজাদের বিরুদ্ধে চলমান একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলার আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং একজন শিক্ষক হিসেবেও এলাকায় বেশ পরিচিত মুখ ছিলেন। তবে তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নানা অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ দীর্ঘদিন ধরেই স্থানীয়দের মাঝে প্রচারিত হয়ে আসছিল। সর্বশেষ আন্দোলনে হামলার ঘটনায় তার সম্পৃক্ততা নিয়ে বিস্তর আলোচনা হয়।

এদিকে এই গ্রেপ্তারের পর থেকে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক, অপরদিকে কেউ কেউ এই গ্রেপ্তারকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’র ফল বলেও আখ্যায়িত করছেন।

বুড়িচং থানার একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, অভিযুক্ত আজাদ দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ছত্রছায়ায় থেকে নানা অপকর্ম করে আসছিলেন। তার বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগ থানায় রয়েছে। তদন্ত শেষে এসব অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এখনো কেউ প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে অনেকে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট নেতাকর্মীদের নানা অনিয়ম ও অপরাধে জড়িত থাকার অভিযোগ বেড়ে গেছে। এই প্রেক্ষাপটে আবুল কালাম আজাদের গ্রেপ্তারকে আইনশৃঙ্খলা বাহিনীর একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd