• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটের আলমপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জন গ্রেফতার! বুড়িচং প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ  ফুটবল টুর্নামেন্ট  অনুষ্ঠিত তেজগাঁও শিল্পাঞ্চলে অবৈধ পার্কিংয়ে সড়ক দখল, তীব্র যানজটে নাকাল জনজীবন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে চালু হলো সাপ্তাহিক গরু-ছাগলের হাট “সিলেটের দক্ষিণ সুরমায় জুয়ার সাম্রাজ্যের নিয়ন্ত্রক কাসেম রাজা” তানোরে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে এমপি মুজিবুর রহমানের মতবিনিময় সভা বুড়িচংয়ের হরিনধরায় গোমতী নদী ও জৈন্তার খাল পরিদর্শন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন বাসির আস্থার নাম মানবিক ইসরাফিল সাভার ডিবির বিশেষ অভিযানে ১ জন পেশাদার ছিনতাইকারী দলের সদস্য গ্রেফতার বুড়িচংয়ের নিমসারে গড়ে উঠছে আধুনিক সবজি সংরক্ষণাগার: কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ—মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

ভালুকায় ২ শিশুসহ মাকে হত্যাকাণ্ডের মূল হোতা গ্রেফতার

Reporter Name / ১৮৭ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

 

মোঃ ইলিয়াছ খান
বিশেষ প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় দুই শিশু সন্তান সহ মাকে গলা কেটে হত্যাকাণ্ডের মূল হোতা মোঃ নজরুল ইসলামকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে জয়দেবপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে জেলা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। আসামি নজরুল ইসলাম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার সলতু মিয়ার ছেলে। তিনি নিহত ময়না আক্তারের দেবর।

ভালুকা মডেল থানার বার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কোভিদ ঢাকা পোস্ট কে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামি নজরুল ইসলাম এর আগেও জয়দেবপুর থানায় একটি হত্যা মামলার আসামি হয়ে দুই বছর জেল খেটেছে। এরপর তার বড় ভাই ও নিহত ময়না আক্তারের স্বামী রফিকুল ইসলাম একটি সমিতি থেকে ৪০ হাজার টাকা ঋণ করে তাকে জেল থেকে ছাড়িয়ে এনে গত দুই মাস আগে নিজের ভাড়া বাসায় রেখেছিল। এরপর গত 14 জুলাই ভোররাতে দুই শিশুসহ মাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান। ওসি আরো বলেন, এ ঘটনায় সোমবার রাতে নিহত ময়না আক্তারের বড় ভাই মোঃ জহিরুল ইসলাম বাদী হয়ে ভালো কথা নয় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযান চালিয়ে আজ বিকালে জয়দেবপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd