• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তানোরে ১০ বছরের শিশুকে ধ/র্ষ/ণে/র চেষ্টার অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রে/প্তা/র রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ পিরোজপুরে স্বেচ্ছাশ্রমে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত নজরুল বর্ষ উপলক্ষে কুড়িগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান নাগেশ্বরীতে দলিল লেখকদের ৭ দফা দাবিতে প্রতিবাদ সভা ও মহাসড়কে মিছিল সম্মাননার মঞ্চে হাবিবুল হকের নতুন অধ্যায়,টপ পারফর্মার অ্যাওয়ার্ড-২০২৬ ‘নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ’-এর সভাপতি নির্বাচিত ভান্ডারিয়ায় মাদক সেবি যুককে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা ভাণ্ডারিয়ায় পরিচয়হীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা তানোরে এনসিপি নেতাকে ধারালো অস্ত্র দিয়ে জখমের অভিযোগ

নাগেশ্বরীতে দলিল লেখকদের ৭ দফা দাবিতে প্রতিবাদ সভা ও মহাসড়কে মিছিল

Reporter Name / ২৮ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দলিল লেখকদের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ দলিল লেখক সমিতি, নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে নাগেশ্বরী সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভা শেষে দলিল লেখকরা ব্যানার নিয়ে নাগেশ্বরী শহরের প্রধান মহাসড়ক প্রদক্ষিণ করে মিছিল করেন। এ সময় তারা ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সভায় বক্তারা বলেন, দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না। একই সঙ্গে দলিলপ্রতি ন্যূনতম ৫০০ টাকা সম্মানী ভাতা বাস্তবায়ন এবং লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিল লেখা বা মুসাবিদা করার সুযোগ না দেওয়ার দাবি জানান তারা।

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার স্থান ও নামাজের স্থান নির্মাণ, পেশাগত কারণে দলিল লেখকদের হয়রানি বন্ধ, অভিজ্ঞতা ছাড়া দলিল লেখার লাইসেন্স প্রদান বন্ধ এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি প্রদান।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা দলিল লেখক সমিতির সভাপতি ও নাগেশ্বরী দলিল লেখক সমিতির সভাপতি মো. রবিউল আলম রানা। বিশেষ অতিথি ছিলেন নাগেশ্বরী দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম জেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ মো. হাফিজুর রহমান।

সভা সঞ্চালনা করেন নাগেশ্বরী দলিল লেখক সমিতির সদস্য মো. সাকিল আলম। সভাপতিত্ব করেন নাগেশ্বরী দলিল লেখক সমিতির সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম।

বক্তারা বলেন, দলিল লেখকদের পেশাগত অধিকার, মর্যাদা ও ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় দাবি আদায়ে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে তারা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd