• সোমবার, ১১ মে ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটে ধারাবাহিক চুরির ঘটনায় দুই চোর গ্রেফতার আলীকদম থানার সাফল্য বিশেষ অভিযানে ৪৪ বছর এর সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার দেবীদ্বারে ২য় বাৎসরিক মাহফিলে শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (মা.) শ্যামপুরে ম্যাগনেট দিয়ে মিটার বিকৃত করে গ্যাস চুরির অভিযোগে মের্সাস আলিজান স্টীল ইন্ডাস্ট্রির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্তৃপক্ষ ভাণ্ডারিয়ার নাদিরা- দারিদ্র্য জয় করে ফুটবলে নতুন বিস্ময় বর্ণাঢ্য আয়োজনে শুরু পুলিশ সপ্তাহ-২০২৬ রাজারবাগে ঐতিহাসিক প্যারেডে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান তদন্ত ছাড়া সাংবাদিক গ্রেফতার নয়: বিএমএসএফ চেয়ারম্যান আহমেদ আবু জাফর রাজশাহীতে সাংবাদিক মতিউর রহমানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ আটক ৩ বাগেরহাটে ভারতীয় ভূয়া এমবিবিএস ডিগ্রি নিয়ে চিকিৎসা বাণিজ্য!

শ্যামপুরে ম্যাগনেট দিয়ে মিটার বিকৃত করে গ্যাস চুরির অভিযোগে মের্সাস আলিজান স্টীল ইন্ডাস্ট্রির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্তৃপক্ষ

Reporter Name / ৩৭ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

মোঃ শাহজাহান বাশার,

প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গত ০৯ মে ২০২৬ তারিখে সকাল ৬টা ৪৫ মিনিটে মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-১ এর আওতাধীন ক্যাপটিভ পাওয়ার শ্রেণির গ্রাহক মের্সাস আলিজান স্টীল ইন্ডাস্ট্রি-২ (গ্রাহক সংকেত: ৮-০৭-০০০২৪৭), প্লট নং-২১, রোড নং-১০, শ্যামপুর-কদমতলী শিল্প এলাকায় ভিজিল্যান্স ডিভিশনের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে টিম গ্রাহকের আরএমএস সংলগ্ন গেইট বন্ধ থাকায় দক্ষিণ পাশের গেইট দিয়ে প্রবেশ করে জেনারেটর রুম ও কন্ট্রোল রুম পার হয়ে আরএমএস রুমে পৌঁছায়। সেখানে দেখা যায় তিনটি জেনারেটর সচল অবস্থায় রয়েছে এবং আরএমএস রুমটি তালাবদ্ধ।

পরবর্তীতে গেটের গ্রিলের ভেতর দিয়ে পর্যবেক্ষণে মিটার ইনডেক্সের উপর কালো টেপ মোড়ানো ম্যাগনেট সদৃশ একটি বস্তু পাওয়া যায়, যা দিয়ে মিটারিং ব্যবস্থায় হস্তক্ষেপ করে অবৈধভাবে গ্যাস ব্যবহার করা হচ্ছিল বলে দাবি করা হয়।

আরএমএস রুমের চাবি চাওয়ার পরও দারোয়ান ও গ্রাহক প্রতিনিধিরা তা প্রদান না করে সময়ক্ষেপণ করেন বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তার স্বার্থে টিম ‘৯৯৯’ নম্বরে কল করে পুলিশের সহায়তা চায়।

পরে সকাল ৮টা ৪০ মিনিটের দিকে শ্রমিকরা জড়ো হয়ে মব সৃষ্টি করে টিমকে ধাক্কাধাক্কি করে গেটের বাইরে বের করে দেয় এবং গেট বন্ধ করে দেয়। পরে কদমতলী থানার পুলিশ সকাল ৮টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালেও গেট বন্ধ থাকায় ভিতরে প্রবেশ করতে পারেনি।

পরে কর্তৃপক্ষের নির্দেশনায় বাইরে থাকা ভাল্বপিটের ভাল্ব বন্ধ করা হয় এবং প্রয়োজনীয় সীলিং কার্যক্রম সম্পন্ন করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট জোন কর্তৃক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পরবর্তীতে ১০ মে ২০২৬ তারিখে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সংশ্লিষ্ট জোন অবৈধ গ্যাস ব্যবহারের অভিযোগে উক্ত গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd