• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে ২৩ তম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা নিবেদন নবীজির মহানুভবতা ও আদর্শ নতুন প্রজন্মের জীবনচর্চার অংশ করতে হবে”—শাহসুফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ পুলিশ সুপারের নির্দেশনায় দ্রুততম সময়ে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার, গ্রেফতার ৩ নারায়ণগঞ্জে ইসলামী যুব নেতা বুলবুল হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল মুখোশের আড়ালে ‘মানবতার ফেরিওয়ালা’: রাতারাতি কোটিপতি হওয়ার পেছনে সুদের ভয়ঙ্কর থাবা নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ওসির সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ১১৭ কোটি টাকার কদমতলী বাস টার্মিনাল এখন অব্যবস্থাপনার চাদরে, সিলেটে মাজার-মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০ বুড়িচংয়ে মেয়র প্রার্থী জাবেদ কাউসারের সবুজের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

দক্ষিণ সুরমায় শিলং তীর জুয়ার শেষ কোথায়?

Reporter Name / ২৭৮ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

বিভাগীয় ব্যুরো প্রধান,

মো. আবদুল মোতালিব খান।

দক্ষিণ সুরমা এলাকায় শিলং তীর জুয়া খেলা বন্ধ করতে প্রশাসন বার বার অভিযান করেও এসব জুয়ারীদের যেন কোনো ভাবেই থামাতে পারছেনা। পুলিশ প্রশাসন তীর জুয়া বন্ধের চেষ্টা করে চলছে আর এক শ্রেণীর দালাল প্রকৃতির কিছু লোক নিজেদের কোনো অনিবন্ধিত পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে আবার কেউ রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এসব জুয়ারীদের সকল ধরনের সুযোগ-সুবিধা করে দেয় আর জুয়ারীরা নির্বিঘ্নে তাদের জুয়ার ব্যবসা চালিয়ে যাচ্ছে।

সরেজমিনে গেলে এমনও দেখা যায়, অনেক অনিবন্ধিত অনলাইন পত্রিকার কার্ড গলায় ঝুলিয়ে জুয়ার বোর্ডের সামনে দাঁড়িয়ে আছে। মূলত এরাই সমাজের সকল অপকর্মকে প্রশ্রয় দেয় নিজেদের স্বার্থে। এসব দুষ্কৃতিকারীদের এতক্ষণ পর্যন্ত আইনের আওতায় আনা যাবে না, ততক্ষণ পর্যন্ত দক্ষিণ সুরমায় তীর জুয়া বন্ধ করা সম্ভব হবে না।

বর্তমানে দেদারসে তীর জুয়া চলছে কীন ব্রিজের নিচে, রেলগেটে, রেল স্টেশনের সামনে, দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির উল্টোপাশে, বিআরটিসি কাউন্টারের সামনে, যমুনা মার্কেটের সামনে, বালুর মাঠে।

এসব জুয়ারীদের একটি সিন্ডিকেট আছে। কখন কোথায় অভিযান চলছে বা চলবে, তারা গায়েবী খবর পেয়ে যায়। আসলে ওই যে নামধারী অনিবন্ধিত অনলাইন পত্রিকার কিছু লোক আছে, এদের মূল কাজ হচ্ছে এই পরিচয় দিয়ে পুলিশের কাছ থেকে যদি কোনো তথ্য পায় তাহলে জুয়ারীদের খবর পৌঁছে দেয়। আগে এসব আগাছাকে আইনের আওতায় আনতে হবে, তাহলেই সমাজ থেকে সকল অপরাধ নির্মূল করা সম্ভব।

এসব জুয়ারীদের বিষয় জানতে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান, সকল জুয়া বন্ধ করতে আমরা আমাদের অভিযান অব্যাহত রাখবো।

অনেক অনিবন্ধিত পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে বোর্ড চালাতে হলে সম্পাদককে সাপ্তাহিক টাকা দিতে হবে এমনও শোনা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd