• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আশুলিয়ায় নব্য মেরামতকৃত রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা ​ যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি: আইনি তোয়াক্কা না করায় বাড়ছে ‘টাইম বোম্ব’ ঝুঁকি পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: সিসিক নির্বাচন: কে এই বিতর্কিত ‘ডেভিল রাজেশ জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে বুড়িচংয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই শহীদদের স্মরণে তানোরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল মিছিল ও পথসভা কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী কর্তৃক এক নকল নবীশকে মারপিটের অভিযোগ মধ্যনগর সীমান্তে ২৮ ভারতীয় গরু জব্দ সারদা পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত বাস্তব প্রশিক্ষণ শেষে নরসিংদী ছাড়লেন দুই শিক্ষানবিশ এএসপি, আরআইকে বিদায় সংবর্ধনা

দেবীদ্বারে ২য় বাৎসরিক মাহফিলে শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (মা.)

Reporter Name / ২০০ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

ইলমে তাসাউফের চর্চা ও চেতনা ধারণ করলে বিশ্বে সংঘাত-সহিংসতা, ধর্মীয় উগ্রবাদ থাকবে না’

সুফি ও আউলিয়া কেরামের সোহবত ও নিছবত গ্রহন করলে বিশ্বে সংঘাত-সহিংসতা, ধর্মীয় উগ্রবাদ, যুদ্ধ-বিগ্রহ থাকবে না বলে মন্তব্য করেছেন মাইজভাণ্ডার দরবার শরীফের পীর সাহেব ও বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি-এর চেয়ারম্যান হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী মাদ্দাজিল্লুহুল আলী।

শুক্রবার (৮ মে) মধ্য রাতে কুমিল্লা জেলার দেবীদ্বার থানাদ্বীন ভানী দক্ষিণ পাড়া মোহাম্মদ ফারুক হোসাইন মাইজভাণ্ডারীর বাসভবন সংলগ্ন ময়দানে আয়োজিত ২য় বাৎসরিক ওয়াজ ও মিলাদ মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, ‘মহান আল্লাহ্ রাব্বুল আ’লামিন মানবজাতির ত্রাণকর্তারূপে, সমগ্র সৃষ্টির জন্য বিশেষ রহমত হিসেবে আমাদের মাঝে তার প্রিয় হাবিব, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা (দ.) কে প্রেরণ করেছেন। তিনি তার অনুপম আদর্শ তথা ইসলামের আলোতে কালো অন্ধকারে আচ্ছন্ন সভ্যতাকে মানবিক আলোকিত সভ্যতায় রূপান্তর করেছেন।আল্লাহর অলিগন আত্মশুদ্ধির চর্চায় উৎসাহিত করে। আর এ আত্মশুদ্ধিই হল ইসলামের মূল নির্যাস। যুগে যুগে অগণিত সুফি সাধকগণ অজস্র কষ্ট-সাধনার মাধ্যমে ইসলামের সাম্য, ন্যায়, সম্প্রীতি ও মানবতার দর্শন মানুষের মাঝে প্রচার করে তাদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে এনেছেন।’

তিনি আরো বলেন, ‘আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে মানুষ নিজেকে মহান আল্লাহ্ ও তার রাসুল (দ) এর পথে পরিচালিত করতে এবং বিপথগামীতা থেকে বিরত রাখতে সক্ষম হয়ে ওঠে।ইলমে তাসাউফের শিক্ষা মানুষকে হিংসা-বিদ্বেষ, ক্রোধ-লিপ্সাসহ সকল প্রকার কুপ্রবৃত্তি থেকে দূরে রাখে। সুফি আওলিয়া কেরামগন উদারতা ও মানবপ্রেমের কথা বলে। তাই কোরআন ও সুন্নাহর আলোকে তাসাউফ ভিত্তিক জীবন, সমাজ ও রাষ্ট্র গঠন করলে বিশ্বে সংঘাত-সহিংসতা, ধর্মীয় উগ্রবাদ, যুদ্ধ-বিগ্রহ থাকবে না। পৃথিবীতে মানুষের শান্তি-সম্প্রীতিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সম্ভব হবে।’

মাহ্ফিলে প্রধান আলোচক ছিলেন, কুমিল্লা ঘিলাতলা দরবার শরীফের সাজ্জাদানশীন মুফতি বাকিবিল্লাহ্ আল আজহারী। বিশেষ বক্তা ছিলেন, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার কেন্দ্রীয় প্রচার সম্পাদক আলহাজ্ব মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী মাওলানা মোহাম্মদ কেরামত আলী, হাফেজ ক্বারী মাওলানা মোহাম্মদ খাজা বাহাউদ্দীন প্রমুখ।

খলিফায়ে দরবারে গাউছুল আ’যম মাইজভাণ্ডারী জনাব মোহাম্মদ ফারুক হোসাইন মাইজভাণ্ডারীর সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খ্যাতিমান ওলামা মাশায়েখ, আহলে সুন্নাত ওয়াল জামা’আতের নেতৃবৃন্দ, রাজনৈতিক, অরাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া রহমানিয়া মইনীয়া মনজিলের খলিফাবৃন্দ, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের সদস্যবৃন্দ, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নানা শ্রেণী পেশার মানুষ মাহফিলে অংশগ্রহণ করেন।

মিলাদ কিয়াম শেষে মুসলিম উম্মাহর কল্যাণ, দেশ ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় আখেরী মুনাজাত পরিচালনা করেন শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভাণ্ডারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd