• সোমবার, ১১ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আলীকদম থানার সাফল্য বিশেষ অভিযানে ৪৪ বছর এর সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার দেবীদ্বারে ২য় বাৎসরিক মাহফিলে শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (মা.) শ্যামপুরে ম্যাগনেট দিয়ে মিটার বিকৃত করে গ্যাস চুরির অভিযোগে মের্সাস আলিজান স্টীল ইন্ডাস্ট্রির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্তৃপক্ষ ভাণ্ডারিয়ার নাদিরা- দারিদ্র্য জয় করে ফুটবলে নতুন বিস্ময় বর্ণাঢ্য আয়োজনে শুরু পুলিশ সপ্তাহ-২০২৬ রাজারবাগে ঐতিহাসিক প্যারেডে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান তদন্ত ছাড়া সাংবাদিক গ্রেফতার নয়: বিএমএসএফ চেয়ারম্যান আহমেদ আবু জাফর রাজশাহীতে সাংবাদিক মতিউর রহমানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ আটক ৩ বাগেরহাটে ভারতীয় ভূয়া এমবিবিএস ডিগ্রি নিয়ে চিকিৎসা বাণিজ্য! দক্ষিণ সুরমায় শিলং তীর জুয়ার শেষ কোথায়?

তদন্ত ছাড়া সাংবাদিক গ্রেফতার নয়: বিএমএসএফ চেয়ারম্যান আহমেদ আবু জাফর

Reporter Name / ৩০ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

 

মোঃ শাহজাহান বাশার

মামলার তদন্তে সত্যতা নিশ্চিত না করে কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবে না বলে মন্তব্য করেছেন আহমেদ আবু জাফর। তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাব-এর সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গ্রেফতারকৃত সাংবাদিক আনোয়ার হোসেনের মুক্তি ও সাংবাদিক হয়রানির প্রতিবাদে “সচেতন সাংবাদিক সমাজ”-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ৪ মে রাত সাড়ে ৪টার দিকে কামরাঙ্গীরচর এলাকায় নিজ বাসা থেকে সাংবাদিক আনোয়ার হোসেনকে আটক করে পুলিশ। এসময় তার বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেফতারি পরোয়ানা রয়েছে কি না জানতে চাইলে পুলিশ কোনো তথ্য দেখাতে পারেনি বলে দাবি করা হয়। পরে তাকে জোরপূর্বক থানায় নিয়ে যাওয়া হয় এবং পরদিন দুপুর ৩টায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে বেকসুর খালাস দেন।

বক্তারা প্রশ্ন তুলে বলেন, “যদি কোনো অভিযোগের সত্যতা না থাকে, তাহলে কেন একজন সাংবাদিককে এভাবে গ্রেফতার ও হয়রানি করা হলো?”

মানববন্ধন থেকে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক-এর অপসারণ দাবি করা হয়।

এসময় বক্তব্য রাখেন জাকির হোসেন, হুমায়ুন কবির, জেসমিন জুঁই, সাংবাদিক নেতা টিটু, তাজুল ইসলাম, মো. রাসেল, তাজউদ্দীন, মো. আফসার ও মো. আসলামসহ আরও অনেকে।

বক্তারা অবিলম্বে মিথ্যা মামলায় কারাবন্দী সাংবাদিকদের জামিন প্রদান, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা বাস্তবায়ন এবং প্রকৃত সাংবাদিকদের তালিকা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি ও অন্যায় গ্রেফতার বন্ধে সরকারের প্রতি জোর দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd