• সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটে ধারাবাহিক চুরির ঘটনায় দুই চোর গ্রেফতার আলীকদম থানার সাফল্য বিশেষ অভিযানে ৪৪ বছর এর সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার দেবীদ্বারে ২য় বাৎসরিক মাহফিলে শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (মা.) শ্যামপুরে ম্যাগনেট দিয়ে মিটার বিকৃত করে গ্যাস চুরির অভিযোগে মের্সাস আলিজান স্টীল ইন্ডাস্ট্রির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্তৃপক্ষ ভাণ্ডারিয়ার নাদিরা- দারিদ্র্য জয় করে ফুটবলে নতুন বিস্ময় বর্ণাঢ্য আয়োজনে শুরু পুলিশ সপ্তাহ-২০২৬ রাজারবাগে ঐতিহাসিক প্যারেডে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান তদন্ত ছাড়া সাংবাদিক গ্রেফতার নয়: বিএমএসএফ চেয়ারম্যান আহমেদ আবু জাফর রাজশাহীতে সাংবাদিক মতিউর রহমানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ আটক ৩ বাগেরহাটে ভারতীয় ভূয়া এমবিবিএস ডিগ্রি নিয়ে চিকিৎসা বাণিজ্য!

সিলেটে ধারাবাহিক চুরির ঘটনায় দুই চোর গ্রেফতার

Reporter Name / ২৫ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

আহমেদ আকবর

দক্ষিণ সুরমা প্রতিনিধি

সিলেট নগরীতে একের পর এক চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে চোরাই একটি গিয়ার বাইসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— মুমিন হাসান রাব্বি (২১) ও আব্দুল মালেক (২৩)। তারা নগরীর বিভিন্ন এলাকায় ভাসমানভাবে বসবাস করে সংঘবদ্ধ চোর চক্রের সদস্য হিসেবে চুরি কার্যক্রম চালিয়ে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নগরীর একটি গ্যারেজ থেকে বিভিন্ন সময়ে একটি বাইসাইকেল, দুটি লোহার হাতুড়ি, একটি সিএনজি অটোরিকশার ব্যাটারি এবং একটি ‘র‍্যালি’ গিয়ার বাইসাইকেল চুরি হয়। একইসঙ্গে পাশের একটি বাসা থেকেও একটি ফনিক্স গিয়ার বাইসাইকেল চুরির ঘটনা ঘটে।

ঘটনার বাদী শরীফ আহমদ অভিযোগ করেন, গত ৯ মে দুপুরে অভিযুক্ত মুমিন হাসান রাব্বি আবারও তার গ্যারেজে প্রবেশ করে লোহার পাইপ ও রঙের বালতি চুরির চেষ্টা করে। এসময় তিনি টের পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন তাকে হাতেনাতে আটক করেন।

পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং সহযোগী হিসেবে আব্দুল মালেকের নাম প্রকাশ করে।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানার জিতু মিয়ার পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মালেকের ভাঙ্গারির দোকান থেকে চোরাইকৃত একটি সাদা-কালো রঙের ‘র‍্যালি’ গিয়ার বাইসাইকেল উদ্ধার করা হয়। পরে তাকেও গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা একটি সক্রিয় চোর চক্রের সদস্য। তাদের কাছ থেকে আরও চোরাই মালামাল উদ্ধার এবং চক্রের অন্য সদস্যদের শনাক্তে অভিযান চলছে।

গ্রেফতার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd