• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে গণসংহতি আন্দোলনের পূর্নাঙ্গ কমিটি গঠন তানোরে ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত দৌলতখানে মেঘনায় কোস্ট গার্ডের অভিযানে ৪ হাজার লিটার চোরাই পেট্রোল জব্দ আশুলিয়ায় ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে ৭৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মোগলাবাজার থানা পুলিশ কর্তৃক অপহৃত ভিকটিম (১৫) উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার: সিসিকে মতবিনিময় সভা: ব্যবসার সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ শ্রীপুর থানা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা: সভাপতি আশরাফুল, সম্পাদক ফরহাদ, সাংগঠনিক আশিকুর চৌহাট্টায় নির্মাণাধীন ট্রাফিক পুলিশ বক্সের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন এসএমপি কমিশনার বাগেরহাটে মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দৌলতখানে মেঘনায় কোস্ট গার্ডের অভিযানে ৪ হাজার লিটার চোরাই পেট্রোল জব্দ

Reporter Name / ৩১ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

মোঃ মাকছুদুররহমান পাটোয়ারি
দৌলতখান (ভোলা) প্রতিনিধি |
​ভোলার দৌলতখান উপজেলায় মেঘনা নদীকে রুট হিসেবে ব্যবহার করে গড়ে ওঠা অবৈধ জ্বালানি তেল পাচারচক্রের বড় একটি চালান আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (২০ এপ্রিল) দিবাগত গভীর রাতে জাতীয় গোয়েন্দা সংস্থার (NSI) গোপন তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। অভিযানে প্রায় ৪ হাজার লিটার অবৈধ পেট্রোল জব্দ করা হয়েছে।
​কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া সেল জানায়, সোমবার রাতে গোয়েন্দা সূত্রে খবর আসে যে একটি চক্র বিপুল পরিমাণ জ্বালানি তেল নিয়ে মেঘনা নদী দিয়ে দৌলতখানের দিকে আসছে। তথ্যের সত্যতা যাচাই করে কোস্ট গার্ডের একটি চৌকস দল উপজেলার মাছঘাট সংলগ্ন পাতার খাল এলাকায় ওত পেতে থাকে।
​গভীর রাতে সন্দেহভাজন একটি নৌযান ওই এলাকা অতিক্রম করার সময় কোস্ট গার্ড সেটিকে থামানোর সংকেত দেয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে নৌযানটি থেকে ২২টি ড্রামে ভর্তি অবস্থায় মোট ৪ হাজার লিটার পেট্রোল উদ্ধার করা হয়। তবে অভিযানের টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
​জব্দকৃত পেট্রোলের বিষয়ে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নিতে ঘটনাস্থলে উপস্থিত হন দৌলতখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাওন মজুমদার সুমন। তিনি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জব্দকৃত জ্বালানি তেল রাষ্ট্রীয় হেফাজতে নেওয়ার নির্দেশ দেন।
​নির্বাহী ম্যাজিস্ট্রেট শাওন মজুমদার সুমন সাংবাদিকদের বলেন আমরা সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ৪ হাজার লিটার পেট্রোল জব্দ করেছি। জব্দকৃত এই তেল নিয়ম অনুযায়ী নিলামে বা সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে। বিক্রির সম্পূর্ণ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করার প্রক্রিয়া চলছে। অবৈধ জ্বালানি ব্যবসার বিরুদ্ধে আমাদের এই কঠোর অবস্থান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
​মেঘনা নদী বেষ্টিত ভোলার দৌলতখান অঞ্চলটি দীর্ঘ সময় ধরে জ্বালানি তেল ও ইলিশ মাছ পাচারের একটি ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। স্থানীয় বাসিন্দাদের মতে, একটি প্রভাবশালী সিন্ডিকেট নদীপথে কম দামে অবৈধ জ্বালানি সংগ্রহ করে লোকালয়ে বেশি দামে বিক্রি করে আসছিল। কোস্ট গার্ডের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে।
​কোস্ট গার্ড দক্ষিণ জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমুদ্র ও উপকূলীয় এলাকায় চোরাচালান রোধ, মাদক নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
দৌলতখান ভোলা
০১৬১৬৬৬৭৪৯৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd