• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
দক্ষিণ সুরমায় মাদক সিন্ডিকেটের নতুন কৌশল অভিযানের পর আবারও সক্রিয় স্পট ও হোতারা নাগেশ্বরীতে উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে ফুটবল টুর্নামেন্টের জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণ তানোরে মাদকমুক্ত যুবসমাজ গড়ার প্রত্যয়ে হাডুডু টুর্নামেন্ট ফাইনালে কামারগাঁ ইউনিয়নকে হারিয়ে তানোর পৌরসভা চ্যাম্পিয়ন কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে কৃষক সমিতির মতবিনিময় সেন্টমার্টিন—নীল জল নিয়ে রাজনীতি অন্ধকারের শেষপ্রান্তে আলোর প্রত্যাশা: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ও আমাদের করণীয় সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে ৮০-এর দশকের লুক, যেভাবে এটি তৈরি করবেন চিলমারীতে ওয়ালটন প্লাজার আয়োজনে মৃত দুই ক্রেতার পরিবারকে আর্থিক সুবিধা হস্তান্তর সিলেটে চুরির অভিযোগে কিশোরীর কোমরে শিকল বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ৩জন আগামী ১২ সেপ্টেম্বর নাগেশ্বরীতে পথসভায় আসছেন পীর সাহেব চরমোনাই

৩০০ টাকার শার্ট ২০০ টাকা বলায় ঢাবির ২ শিক্ষার্থীকে মারধর, পরে ৫০ শিক্ষার্থীর পাল্টা হামলা

Reporter Name / ৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

মারুফ হাসান

ফটো প্রতিনিধি

রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানে শার্টের দাম কমিয়ে দেওয়ার কথা বলাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন হকারের বিরুদ্ধে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে পরে প্রায় ৫০ জন শিক্ষার্থী ঘটনাস্থলে এসে হকারদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারিতে জড়িয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, গুলিস্তানের ফুটপাতে একটি শার্টের দাম ৩০০ টাকা দাবি করেন এক হকার। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী শার্টটি ২০০ টাকায় দেওয়ার কথা বলেন। এ নিয়ে হকারদের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওই দুই শিক্ষার্থীকে কয়েকজন হকার মারধর করেন বলে অভিযোগ।

ঘটনার খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা দলবদ্ধ হয়ে গুলিস্তানে ঘটনাস্থলে আসেন। পরে প্রায় ৫০ জন শিক্ষার্থী সেখানে উপস্থিত হন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে হকারদের উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, শিক্ষার্থীদের একাংশ হকারদের ওপর পাল্টা হামলা চালান। এ সময় হকারদের কয়েকজনকে ধাওয়া করা হয়। শিক্ষার্থীদের তাড়া ও হামলার মুখে কয়েকজন হকার তাদের ব্যবহৃত চৌকি ঘটনাস্থলে রেখেই দ্রুত সরে যান।

ঘটনার পর গুলিস্তান এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ব্যস্ত সড়ক ও ফুটপাতের ব্যবসায়ীদের মধ্যেও এ নিয়ে আতঙ্ক দেখা দেয়।

তবে ঠিক কী কারণে দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে এবং এ ঘটনায় কতজন আহত হয়েছেন, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষার্থী ও হকারদের বক্তব্য পাওয়া গেলে ঘটনার পূর্ণাঙ্গ চিত্র আরও স্পষ্ট হবে।

ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd