স্টাফ রিপোর্টার
মোঃ আব্দুল মোতালিব
জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই সিলেট-১ আসনের জনগণের আগ্রহ ও কৌতূহল বাড়ছে। সবার মনে এখন একটাই প্রশ্ন— কে পাচ্ছেন সিলেট-১ আসনের মনোনয়ন?
সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, সিলেট-১ আসনের প্রায় নব্বই ভাগ সাধারণ মানুষ চান সাবেক সফল মেয়র, দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আরিফুল হক চৌধুরী যেন এ আসন থেকে প্রার্থী হন। দল-মত নির্বিশেষে তিনি সিলেটবাসীর কাছে একজন প্রিয় ও আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
আরিফুল হক চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর থেকে দুইবার মেয়র নির্বাচিত হয়েছেন— দুইবারই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিপুল ভোটে বিজয় লাভ করেন। এটি স্পষ্ট প্রমাণ করে, সিলেটবাসীর কাছে তার জনপ্রিয়তা কতটা গভীর ও স্থায়ী।
তার জনপ্রিয়তার অন্যতম কারণ হলো— তিনি সবসময় দলের নির্দেশনা মেনে চলেছেন এবং কাউন্সিলর ও মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে নিরপেক্ষভাবে, দল-মত নির্বিশেষে জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন।
তিনি কখনো কারো দল, গোত্র বা সম্প্রদায় বিবেচনা করেননি; বরং পুরো সিলেটকেই নিজের পরিবার হিসেবে দেখেছেন।
বর্তমানে তিনি সরকারের কোনো দায়িত্বে না থাকলেও দিন-রাত সিলেটবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছেন। সিলেটের যে কেউ যে কোনো কাজের প্রয়োজনে তার কাছে গেলে তিনি সর্বোচ্চ চেষ্টা করেন সেই কাজটি সম্পন্ন করার জন্য।
এইসব কারণেই আরিফুল হক চৌধুরী এখন সিলেট-১ আসনের জনগণের কাছে প্রিয় নেতা ও অভিভাবক হিসেবে প্রতিষ্ঠিত।
জনমত জরিপে সাধারণ মানুষ মত দিয়েছেন— আরিফুল হক চৌধুরীর সততা, ন্যায়নীতি, দক্ষতা ও ত্যাগের মূল্যায়ন যদি না করা হয়, তবে সেটি সিলেটবাসীরই হতাশার কারণ হবে।
সাধারণ মানুষের সঙ্গে আলাপকালে অনেকেই বলেন, “যদি আরিফুল হক চৌধুরী সিলেট-১ আসন থেকে নির্বাচন করেন, তাহলে সিলেটে ভোটের বিপ্লব ঘটবে। তিনি দেশের অন্যান্য আসনে বিএনপি প্রার্থীদের চেয়ে বেশি ভোটে বিজয়ী হবেন এবং নতুন ভোটের রেকর্ড গড়বেন।”
একইসঙ্গে জনমত জরিপে আরও একটি বিষয় উঠে এসেছে— সিলেটবাসী তাদের ঘরের মেয়ে ডা. জোবাইদা রহমানকে ও আরিফুল হক চৌধুরী কে সিলেটের অভিবাবক হিসেবে দেখতে চান। তাদের বিশ্বাস এই দুই জন সিলেটের দায়িত্ব নিলে সিলেটের ব্যাপক উন্নয়ন সাধিত হবে।
সব মিলিয়ে জনমত জরিপে স্পষ্ট— সিলেট-১ আসনের জনগণ আরিফুল হক চৌধুরী বা ডা. জোবাইদা রহমান এই ২ জনের ১জনকে এমপি হিসেবে দেখতে চান।—