• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
‎আশুলিয়ায় প্রবাসির স্ত্রী রোকসানা বেগমকে কু/পি/য়ে হ/ত্যা করেছে দুর্বৃত্তরা তানোরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন তানোরে ছাগল-ভেড়ার পি.পি.আর. রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান ভাণ্ডারিয়ায় হোল্ডিং নম্বরের নামে টাকা নিয়ে প্রতারণার! নিজের কর্মচারীর বিরুদ্ধেই পৌরসভা মাইকিং বুড়িচংয়ে গভীর রাতে জানালা দিয়ে  বৃদ্ধাকে কুপিয়ে জখমের অভিযোগ, আইসিইউতে চিকিৎসাধীন দশ বছর পাশাপাশি, তবুও অচেনা তানোরে জমি দখলের অভিযোগে হামলা-ভাঙচুর,থানায় লিখিত অভিযোগ সাভারের আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিঃ শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আশুলিয়ার বগাবাড়ি থেকে ১৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার -২ নাগেশ্বরীতে ‘ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন’-এর নতুন কমিটি গঠন

সাভারে পৃথক অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ১৬২ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশ পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এবং ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার (১৮ আগস্ট) এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল খালেক (৬৩) ও তার স্ত্রী মরজিনা বেগমকে (৫২) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ২০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, একই দিন রাত সাড়ে ১০টার দিকে সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে রাকিব রায়হান (২৯) ও ফয়সাল আহম্মেদকে (২৭) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় আরও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট। যার ওজন ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চারজনের কাছ থেকে মোট ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া গ্রেপ্তার ফয়সাল আহম্মেদের বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলা রয়েছে বলেও জানানো হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা ডিবি (উত্তর) জানিয়েছে, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd