• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না….গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর রাজধানীর মুগদায় ককটেল বিস্ফোরণ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ সিলেট মহানগরীতে রাতে মোটরসাইকেল চলাচলে সীমিত করার নির্দেশ

শিবগঞ্জের আটমূলে প্রবীণ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবারকে বাড়ি উপহার

Reporter Name / ৩২৭ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

রবিউল ইসলাম

স্টাফ রিপোর্টারঃ

চলেছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবের আনন্দকে আরো রাঙ্গিয়ে দিতে

প্রবীণ কল্যাণ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের কুলু পাড়ায় এক অসহায় সনাতন পরিবারকে দুই কক্ষ বিশিষ্ট টিনশেড বাড়ি উপহার দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাড়িটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবী এ্যাসোসিয়শনের সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে বাড়ির উদ্বোধন ও হস্তান্তর করেন আটমুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহুরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য ইকবাল হোসেন রিপন, প্রবীণ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হালিম, সাধারণ সম্পাদক মেজবাউল হক, সাংগঠনিক সম্পাদক আমিনুর ইসলাম, নূহ ইসলাম, শফিক ভাই, শাওন সরকার, পবিত্র সরকার, তপতি রানী, কিচক আইডিয়াল একাডেমির কয়েকজন শিক্ষার্থী।

আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সুমন ইসলাম এবং চ্যানেল A1 এর রিপোর্টার তাওহিদুল ইসলাম এবং দৈনিক সকাল শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি রবিউল ইসলামসহ অন্যান্যে অতিথিবৃন্দ।

প্রবীণ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হালিম বলেন, “অসহায় ও প্রবীণ পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের মূল লক্ষ্য। সমাজের সচেতন মহল এগিয়ে এলে এই উদ্যোগ আরও প্রসারিত হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd