শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় হলরুমে – সহকারী প্রধান শিক্ষক এনামুল হক সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ
এসময় বক্তারা শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা ও পারিবারিক শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন – শিক্ষক বৃন্দ সামনের বার্ষিক পরীক্ষায় যাতে ভালো ফলাফল করতে পারে সেজন্য অভিভাবকদের প্রতি তাদের সন্তানদের যেন অন্তত পরীক্ষার আগে মোবাইল কিংবা অন্যান্য খেলাধুলা থেকে বিরত থাকে সেজন্য অভিভাবকদের পরামর্শ দেন ।