• রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শত বছরের ঐতিহ্য, নেই কোনো খাজনা ভাণ্ডারিয়ার পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের স্বস্তি সিলেটের রেললাইনের পাশে মিললো নারীর মরদেহ সিলেটে কিশোরী ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ তানোরে বিনা পারিশ্রমিকে শিব নদীর পাড়ে সবুজের ছায়া গড়েছেন গাছপ্রেমী মোয়াজ্জেম জাবেদ আলি নলছিটি উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে গৃহবধূ অপহরণ-ধর্ষণের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা ট্রাক থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার, চালক-হেলপার আটক সিলেটে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত ব্রাহ্মণপাড়ায় ট্রেনে মাদক ও চোরাই পণ্য পাচারকালে ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা:ঘটনায় জড়িত ১০ মামলার আসামি কারাগারে তানোরে প্রকাশ্যে গাঁজা, তাড়ি ও মদ বিক্রির অভিযোগ এবার মন্ত্রী আরিফ সাহেবের দ্বারস্থ হচ্ছেন জাল সেলিম

মিডফোর্ড মেডিকেলে চিকিৎসার নামে চলছে টেস্ট ব্যবসা, বেড বাণিজ্য — রোগী সুস্থ না হতেই ছাড়পত্র

Reporter Name / ৩২০ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

জাহিদ হাসান

স্টাফ রিপোর্টার, ঢাকা:

– রাজধানীর মিডফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়মের চিত্র একের পর এক সামনে আসছে। হাসপাতালটিতে দীর্ঘদিন ধরেই চলছে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় টেস্ট করানো এবং বেড বাণিজ্যের অভিযোগ। এবার নতুন করে উঠে এসেছে গুরুতর আরেকটি অভিযোগ—রোগী পুরোপুরি সুস্থ হওয়ার আগেই ছাড়পত্র (রিলিজ) দিয়ে দেওয়া হচ্ছে।

রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, হাসপাতালে একটি দালালচক্র সক্রিয় রয়েছে, যারা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে এবং বাইরের ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর জন্য চাপ সৃষ্টি করে। বেড খালি করার অজুহাতে অর্ধসুস্থ রোগীদের ছাড়পত্র দেওয়া হচ্ছে, ফলে তারা বাধ্য হচ্ছেন ব্যয়বহুল প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে।

একজন রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার ভাই তখনও গুরুতর অবস্থায় ছিল, তবুও হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দিল। পরে দ্বিগুণ খরচ করে বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছে।”

হাসপাতালের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে স্বীকার করেন, বেড সংকটের কারণে অনেক সময় রোগীদের দ্রুত ছাড়পত্র দেওয়া হয়। তবে স্বজনদের দাবি, এর পেছনে মূলত কমিশনভিত্তিক দালালচক্র কাজ করছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসার নামে এই অনিয়ম শুধু রোগীদের জীবন ঝুঁকিতেই ফেলছে না, বরং সরকারি হাসপাতাল ব্যবস্থার ওপর জনগণের আস্থা নষ্ট করছে। তারা অবিলম্বে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

জনগণের প্রশ্ন—কখন বন্ধ হবে মিডফোর্ড মেডিকেলের এই অনিয়ম ও দুর্নীতির মহোৎসব?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd