• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটে পুলিশের ৫ ঘণ্টার চিরুনি অভিযান, কিশোর গ্যাং ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৬০ সিলেটে ১৬৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেট মহানগরীর হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত: রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদের দায়িত্ব গ্রহণ এবং পুলিশ সুপার নাঈমুল হাছানকে বিদায় তানোরে রোপা আমনের ভরা মৌসুমে তীব্র সার সংকট, সরকারি দামে মিলছে না ডিএপি ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বুড়িচংয়ে গাউসিয়া কমিটির নানা কর্মসূচি বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন-এর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত,মোঃ আরিফুর রহমান সভাপতি মোঃ জহির রায়হান ,সাধারণ সম্পাদক নির্বাচিত মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সিলেট-ঢাকা মহাসড়কে ১৫ দিনে ১৯ জনের মৃত্যু নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

Reporter Name / ২৯ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মোঃ শাহজাহান বাশার: মাদক ছাত্র ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে উল্লেখ করে মাদকের ভয়াবহতা থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ কে এম সাইফুল ইসলাম টিপু।

তিনি বলেন, “মাদক ছাত্র সমাজ ও যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের ভয়াবহতা থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

এ সময় বুড়িচং থানার ভারপ্রাপ্ত ইনচার্জ লুৎফর বলেন, পুলিশের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী র‌্যালির প্রকৃত সার্থকতা তখনই আসবে, যখন দেশ থেকে মাদক পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে।

তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে বিপর্যস্ত করে। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না; একই সঙ্গে তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার ও সমাজের সচেতনতাও বাড়াতে হবে।

তারা মাদক ব্যবসায়ী ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকাসক্তদের পুনর্বাসনের ওপরও গুরুত্বারোপ করেন।

মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ ও স্থানীয় জনগণের পারস্পরিক সহযোগিতাই কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মত দেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd