• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ফুলতলায় কথিত সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন নাগেশ্বরীতে মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টে ১ জনের ৩ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান মামলার বাদীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ চাঁদপুরে জমি বিরোধের জেরে আব্দুর রব খানকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার; পরিবারের দাবি, মীমাংসার নামে ৩০ হাজার টাকা দাবি, পরে ৩ লাখ টাকার চাপ নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত নাগেশ্বরীতে স্কুল ছাত্রীকে হেনস্তা করার জন্য বখাটেকে পুলিশে দিলো স্থানীয় জনতা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ভিতরবন্দের হিরার দক্ষিণ সুরমায় আবারও ‘রিজিক ফুডকার্ট’-এর বৈদ্যুতিক তার চুরি সিলেটে কিশোর গ্যাংয়ের বেপরোয়া তাণ্ডব: জশনে জুলুসকে ‘রাজনৈতিক রং’দেওয়ার প্রতিবাদ ,জুলকারনাইন সায়েরের প্রতিবেদনকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা

মধ্যনগরের মহিষখলা বাজারে জামায়াতে ইসলামীর নির্বাচনী পথসভা

Reporter Name / ২৪৭ Time View
Update : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত (দাঁড়িপাল্লা) প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা তোফায়েল আহমদ খান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পথসভা করেছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে মধ্যনগর উপজেলার মহিষখলা বাজারে দলীয় কার্যালয়ের সামনে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সভাপতি আবু তাহের, উপজেলা সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মো. আব্দুস সাত্তার, ইউনিয়ন সাধারণ সম্পাদক ইমাম হোসেন, মিজানুর রহমান (আমিরুল), জিয়াউর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা তোফায়েল আহমদ খান বলেন, নির্বাচিত হলে সুনামগঞ্জ-১ আসনের রাস্তাঘাট, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে কাজ করবেন। তিনি হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে তাদের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, এলাকায় কোনো নিরীহ ও অসহায় মানুষ যেন মিথ্যা মামলার শিকার না হয়, সে বিষয়ে তিনি সর্বোচ্চ সতর্ক থাকবেন এবং জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে ভূমিকা রাখবেন।

পথসভা শেষে তিনি আগামী ১২ তারিখ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান এবং বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd